বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • গুগল ফটোস ও জিমেইলের সাথে যুক্ত হচ্ছে জেমিনি

    গুগল ফটোস ও জিমেইলের সাথে যুক্ত হচ্ছে জেমিনি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির প্রতিযোগিতায় নিজেদের আরও এগিয়ে নিতে বড় পদক্ষেপ নিচ্ছে গুগল। এখন থেকে গুগলের জনপ্রিয় চ্যাটবট 'জেমিনি' ব্যবহারকারীর ফোনের ছবি, ই-মেইল ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বিশ্লেষণ করে আরও নিখুঁত এবং ব্যক্তিগতকৃত ছবি তৈরি করে দিতে পারবে।

    এতদিন জেমিনি বা অন্যান্য এআই টুল থেকে কাঙ্ক্ষিত ছবি পেতে ব্যবহারকারীকে অত্যন্ত বিস্তারিত 'প্রম্পট' বা নির্দেশনা দিতে হতো। সঠিক শব্দের অভাবে অনেক সময় সঠিক ছবি পাওয়া সম্ভব হতো না। নতুন এই আপডেটের ফলে ব্যবহারকারীকে আর দীর্ঘ বর্ণনা দিতে হবে না। গুগল তাদের সেবা 'গুগল ফটোস' এবং 'জি-মেইল'-এর সঙ্গে জেমিনির সংযোগ বা ইন্টিগ্রেশন আরও শক্তিশালী করছে। এর ফলে এআই নিজে থেকেই ব্যবহারকারীর রুচি ও ব্যবহারের ধরণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে।

    নতুন এই ফিচারের মাধ্যমে জেমিনি একজন ব্যক্তিগত সহকারীর মতো কাজ করবে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যবহারকারী নির্দেশ দেন— ‘পরিবারের সাথে একটি ছবি তৈরি করো’, তবে জেমিনি স্বয়ংক্রিয়ভাবে গুগল ফটোসে থাকা ছবিগুলো বিশ্লেষণ করে পরিবারের সদস্যদের শনাক্ত করবে। সেই তথ্যের ওপর ভিত্তি করে এটি একটি বাস্তবসম্মত ছবি তৈরি করবে, যেখানে ব্যবহারকারীর নিজস্ব স্টাইল বা পছন্দের পরিবেশের প্রতিফলন ঘটবে।

    গুগল মনে করছে, এই পরিবর্তন ইমেজ জেনারেশন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বতঃস্ফূর্ত করে তুলবে। অন্যের তৈরি করা ছবির মতো ছবি বানাতে চাইলেও এখন আর সঠিক প্রম্পট খুঁজে পাওয়ার চিন্তা করতে হবে না। তবে ই-মেইল এবং গ্যালারির ছবি ব্যবহারের সুযোগ দেওয়ায় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা (Privacy) নিয়ে প্রযুক্তি মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হতে পারে।

    প্রযুক্তি বিশ্লেষকদের মতে, জেমিনির এই নতুন সক্ষমতা এআই-কে সাধারণ টুল থেকে মানুষের একটি কার্যকর ব্যক্তিগত ডিজিটাল সত্তায় রূপান্তর করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ