বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • আউটলুক লাইট বন্ধের ঘোষণা দিল মাইক্রোসফট

    আউটলুক লাইট বন্ধের ঘোষণা দিল মাইক্রোসফট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হালকা সংস্করণের ইমেইল অ্যাপ আউটলুক লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। আগামী ২৬ মে থেকে অ্যাপটি আর কার্যকর থাকবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে ব্যবহারকারীদের মূল আউটলুক অ্যাপে স্থানান্তরিত হতে বলা হয়েছে।

    ২০২২ সালে চালু হওয়া আউটলুক লাইট মূলত কম স্টোরেজ এবং ধীরগতির ইন্টারনেট সংযোগের ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছিল। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোসহ দুর্বল ইন্টারনেট সুবিধার অঞ্চলে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হতো।

    মাইক্রোসফট জানিয়েছে, অ্যাপটি বন্ধ করার প্রক্রিয়া আগেই শুরু হয়েছিল। গত বছর প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, ২০২৫ সালের অক্টোবর থেকে আউটলুক লাইট গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হবে। এবার বিদ্যমান ব্যবহারকারীদের জন্যও এটি পুরোপুরি বন্ধ করা হচ্ছে।

    তবে ব্যবহারকারীদের ইমেইল, ক্যালেন্ডার এবং অ্যাটাচমেন্ট হারাবে না বলে জানিয়েছে মাইক্রোসফট। একই অ্যাকাউন্ট দিয়ে মূল আউটলুক মোবাইল অ্যাপে লগইন করলে সব তথ্য পুনরায় পাওয়া যাবে।

    প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, নিরাপদ ও উন্নত ফিচার ব্যবহারের জন্য ব্যবহারকারীদের মূল আউটলুক অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজনে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে প্লে স্টোরে গিয়ে নতুন অ্যাপ ডাউনলোডের নির্দেশনাও পাবেন।

    প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আলাদা হালকা সংস্করণের অ্যাপের বদলে এখন কোম্পানিগুলো একীভূত অ্যাপ প্ল্যাটফর্মে বেশি গুরুত্ব দিচ্ছে, যাতে রক্ষণাবেক্ষণ সহজ হয় এবং নিরাপত্তা আপডেট দ্রুত দেওয়া যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ