রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • একা সিটি করপোরেশনের পক্ষে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়: আবদুস সালাম ২ মে সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্যামলীতে হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ, রাতেই ছুটে গেলেন যুবদল নেতারা সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের ধারণা মুছে দেব: বাণিজ্যমন্ত্রী সাংস্কৃতিক বিনিময় দুই দেশের মৈত্রীকে আরও সুদৃঢ় করবে: ভারতীয় হাইকমিশনার বিমানবন্দরে অসুস্থ ত্রাণমন্ত্রী, উন্নত চিকিৎসায় ঢাকায় স্থানান্তর সবজির বাজারে ক্রেতাদের দীর্ঘশ্বাস: ১০০ টাকার নিচে মিলছে না কিছুই চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, পাঁচ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ শনিবার থেকে অকার্যকর আ.লীগসহ বাংলাদেশে কখন কোন কোন দল নিষিদ্ধ হয়েছিল
  • শাহরুখ খানের সঙ্গে একটি ছবিই বদলে দেয় কাশমিরা শাহের ক্যারিয়ার

    শাহরুখ খানের সঙ্গে একটি ছবিই বদলে দেয় কাশমিরা শাহের ক্যারিয়ার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী কাশমিরা শাহের ক্যারিয়ারের মোড় ঘুরে যায় শাহরুখ খানের সঙ্গে ‘ইয়েস বস’ সিনেমায় অভিনয়ের পর। ছবিটিতে তাঁর চরিত্র ছিল ছোট, আর পারিশ্রমিকও খুব বেশি ছিল না—তবু এই কাজই হয়ে ওঠে তাঁর বলিউড যাত্রার গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট।

    সিনেমায় তিনি ছিলেন এক ধনী ও আভিজাত্যপূর্ণ নারীর চরিত্রে, পর্দায় আত্মবিশ্বাসী ও ঝলমলে উপস্থিতি নিয়ে। কিন্তু বাস্তবে তখন তাঁর জীবন ছিল একেবারেই ভিন্ন। শুটিং সেটে শাহরুখ খান ও জুহি চাওলার মতো তারকারা বিলাসবহুল গাড়িতে এলেও কাশমিরাকে আসতে হতো অটোতে করে।

    নিজেই তিনি একসময় জানিয়েছিলেন, তখন নিয়মিত আয় ছিল না, এমনকি ব্যক্তিগত গাড়ি কেনার সামর্থ্যও ছিল না। তবুও অভিনয়ের প্রতি ভালোবাসা আর সুযোগ হারানোর ভয় তাঁকে প্রতিদিন সময়মতো সেটে পৌঁছে দিত।

    ‘ইয়েস বস’ ছবিতে কাজের জন্য তিনি প্রায় ৩০ হাজার রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। কিন্তু এই ছোট সুযোগই তাঁর জন্য বলিউডের দরজা খুলে দেয়। এরপর তিনি ‘পেয়ার তো হোনা হি থা’, ‘হেরা ফেরি’, ‘জঙ্গল’সহ একাধিক জনপ্রিয় ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন।

    সর্বশেষ বড় পর্দায় তাঁকে দেখা গেছে মারাঠি ছবি ‘নায় ভারানভাত লোচা কান নায় কোনচা’-তে। এছাড়া তিনি রিয়েলিটি শো ‘লাফটার শেফস—আনলিমিটেড ইন্টারটেইনমেন্ট’-এও প্রতিযোগী হিসেবে অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন