প্রি-অর্ডারে ভিভোর নতুন ভি৭০ সিরিজ

ভ্রমণপ্রেমীদের জন্য উন্নত ক্যামেরা ও শক্তিশালী পারফরম্যান্সের প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে ভিভোর নতুন স্মার্টফোন সিরিজ ভি৭০। এর মধ্যে রয়েছে ভিভো ভি৭০ এফই এবং ফ্ল্যাগশিপ মডেল ভি৭০।
প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এই সিরিজটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ভ্রমণের সময় ছবি তোলা ও ভিডিও ধারণের অভিজ্ঞতা উন্নত করতে।
ভিভো ভি৭০ এফই-এর প্রধান আকর্ষণ হলো এর ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা, যা ১/১.৫৬-ইঞ্চি এইচপি ফাইভ সেন্সরের মাধ্যমে বেশি আলো গ্রহণ করে এবং আরও পরিষ্কার ও বিস্তারিত ছবি তুলতে সক্ষম। এতে রয়েছে ৩০ গুণ জুম এবং সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশন, ফলে চলন্ত অবস্থাতেও স্থির ছবি ধারণ করা সম্ভব।
ছবিতে সৃজনশীলতা বাড়াতে ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ, যা স্নো টাউন বা অরোরার মতো ইফেক্ট যোগ করতে পারে। এছাড়া এআই ইরেজ ৩.০ ও এআই রিটাচ ফিচারের মাধ্যমে সহজেই অপ্রয়োজনীয় অংশ সরিয়ে ফেলা যায়।
ডিজাইনেও রয়েছে বৈচিত্র্য। মিউজ পার্পেল ও ওশান ব্লু রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। মাত্র ৭.৫৯ মিমি পাতলা এই ডিভাইসে রয়েছে ৭০০০এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ এবং দীর্ঘমেয়াদি ব্যাটারি সুরক্ষা সুবিধা।
এছাড়া ভি৭০ এফই-তে রয়েছে ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর এবং অরিজিন ওএস ৬। আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং থাকায় এটি পানি ও ধুলাবালি প্রতিরোধে সক্ষম।
অন্যদিকে, সিরিজটির ফ্ল্যাগশিপ মডেল ভিভো ভি৭০-এ রয়েছে অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা এবং ৪কে ৬০ এফপিএস ভিডিও রেকর্ডিং সুবিধা, যা পেশাদার মানের ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মূল্যের দিক থেকে, ভি৭০ এফই (৮ জিবি + ২৫৬ জিবি) ভ্যারিয়েন্টের দাম শুরু ৫৬,৯৯৯ টাকা এবং (১২ জিবি + ২৫৬ জিবি) ভ্যারিয়েন্টের দাম ৬৫,৯৯৯ টাকা। ভি৭০ (৮ জিবি + ২৫৬ জিবি) পাওয়া যাবে ৬৮,৯৯৯ টাকা থেকে এবং (১২ জিবি + ৫১২ জিবি) ভ্যারিয়েন্টের দাম ৮৭,৯৯৯ টাকা।
ভিভো জানিয়েছে, ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে প্রি-অর্ডার কার্যক্রম। প্রি-অর্ডারে থাকছে ০% ইএমআই সুবিধা এবং নির্দিষ্ট মডেলের সঙ্গে স্মার্টওয়াচ উপহার। এছাড়া vivo.com-এ মেম্বারশিপের মাধ্যমে অতিরিক্ত সুবিধাও পাওয়া যাবে।
দৈএনকে/জে, আ