বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • স্টেট অব দ্য আর্ট কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছে মাইক্রোসফট

    স্টেট অব দ্য আর্ট কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছে মাইক্রোসফট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট ২০২৭ সালের মধ্যে নিজস্ব উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মডেল বাজারে আনার পরিকল্পনা করছে। এই স্টেট অব দ্য আর্ট (State-of-the-Art) মডেল অন্যান্য মডেলের তুলনায় কার্যক্ষমতা ও পারফরম্যান্সে বেশি শক্তিশালী হবে।

    মাইক্রোসফটের এআই প্রধান মুস্তাফা সুলেমান জানিয়েছেন, নতুন মডেল তৈরি ও ব্যবহারে প্রতিষ্ঠান সম্পূর্ণ স্বনির্ভর হতে চায়। এ লক্ষ্যে ভোক্তা পর্যায়ের ব্যবহার থেকে মূল ভিত্তির মডেল তৈরি পর্যন্ত সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে।

    আগের ওপেনএআই চুক্তির কারণে মাইক্রোসফটের স্বাধীন মডেল তৈরির সুযোগ সীমিত ছিল। তবে ২০২৫ সালের শেষের দিকে নতুন চুক্তির পর প্রতিষ্ঠানটি নিজের এআই মডেল তৈরি এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছে।

    মাইক্রোসফট ২০২৩ সালে “বিং চ্যাট” চালু করেছিল, যা মূলত চ্যাটজিপিটি প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। একই বছরের সেপ্টেম্বরে উইন্ডোজ ১১-এ কোপাইলট কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী যুক্ত করা হয়।

    মুস্তাফা সুলেমান বলেন, “আমাদের লক্ষ্য হলো সর্বোচ্চ মানের এআই সক্ষমতা তৈরি করা। ভবিষ্যতের মডেল লেখা, ছবি ও শব্দসহ সব ধরনের কনটেন্ট তৈরি ও বিশ্লেষণে সক্ষম হবে।”

    বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে মাইক্রোসফট গুগলসহ অন্যান্য প্রযুক্তি জায়ান্টের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান নেবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ