বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কাতারের শান্তিপ্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, নতুন হামলার শঙ্কা দুই মাসে ওয়াসার কাজে অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নবম পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণে নতুন নিয়ম ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আসামি দুখু গ্রেপ্তার ঢাকায় দুই যাত্রীর পোশাকে সেলাই করা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার বিচারাধীন ৪৬ লাখ মামলা, দ্রুত নিষ্পত্তিতে বিচারকদের সক্রিয়তা চান আইনমন্ত্রী পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ৫২৫ প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন? থাকতে পারে যে ৮টি কারণ
  • শাকিব খানের জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ বার্তা

    শাকিব খানের জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ বার্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রতি বছরের ঈদ মানেই শাকিব খানের সিনেমা দেখা যায়। এবারের ঈদে তিনি ‘প্রিন্স’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছেন ঢাকাই সিনেমার মেগাস্টার হিসেবে। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। ঠিক এই সময়ে তিনি নতুন একটি চমক নিয়ে হাজির হয়েছেন, যা ভক্তদের উত্তেজনাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

    বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা। নির্মাতাদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, শাকিব খানের জন্মদিনেই প্রকাশ পাবে ছবিটির ফার্স্ট লুক। সেই প্রতিশ্রুতিই রাখলেন তারা।

    নিজের জন্মদিনে সামাজিকমাধ্যমে শনিবার (২৮ মার্চ) ভক্তদের শুভেচ্ছায় ভাসতে ভাসতেই নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেন শাকিব নিজেই। আর তাতেই যেন নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে আসেন তিনি। 

    পোস্টারে একেবারে ভিন্ন এক শাকিব খান যাকে আগে কখনো দেখেননি দর্শকরা। কালো পিচঢালা রাস্তায় বসে থাকা এক রকস্টার! কালো স্লিভলেস গেঞ্জি, ডেনিম শর্টস, পায়ে লাল কনভার্স স্নিকার্স আর সাদা মোজা সব মিলিয়ে এক সাহসী, স্টাইলিশ উপস্থিতি। তার শরীরজুড়ে একাধিক ট্যাটু, চুলে ড্র্যাডলক স্টাইল, গলায় কালো নেকলেস আর চোখে কালো সানগ্লাস সবকিছু মিলে যেন পুরোপুরি ‘রকস্টার’ অবতারে ধরা দিয়েছেন তিনি। পোস্টারটি শেয়ার করে শাকিব খান ভক্তদের উদ্দেশে লিখেছেন, আমার প্রিয় দর্শকদের জন্য এটি আমার পক্ষ থেকে একটি জন্মদিনের উপহার।

    ‘প্রিন্স’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই ‘রকস্টার’-এর এই নতুন লুক যে দর্শকদের মাঝে আরও বড় প্রত্যাশা তৈরি করেছে, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয় নতুন এই অবতারে শাকিব খান বড় পর্দায় কতটা ঝড় তুলতে পারেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ