শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাজারে মাছ-মাংসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে হাজারীবাগে সাবলেট বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মদীনায় আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভেলিয়ন ঘুরে দেখলেন নাহিদ ইসলাম পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হকি বাছাইয়ে দুর্দান্ত জয় বাংলাদেশের হঠাৎ হামের আঘাত, প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী অবৈধ মজুদ ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার অফিস সপ্তাহে ৩ দিনে সীমিত করার খবর মিথ্যা: জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মন্ত্রিসভা ও সংসদসহ পাঁচ কর্মসূচিতে থাকবেন প্রধানমন্ত্রী গ্যালারিতে ইসলামবিদ্বেষী গান: স্প্যানিশ সমর্থকদের কঠোর জবাব দিলেন ইয়ামাল
  • সিনেমা হলে এসি নষ্ট, ‘প্রিন্স’ দর্শকদের ক্ষতিপূরণ ঘোষণা

    সিনেমা হলে এসি নষ্ট, ‘প্রিন্স’ দর্শকদের ক্ষতিপূরণ ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেগাস্টার শাকিব খান অভিনীত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নিয়ে দর্শকরা হতাশ হয়েছেন। দেশের কিছু প্রেক্ষাগৃহ নির্ধারিত সময়ে সার্ভার সমস্যা থাকার কারণে সিনেমাটি প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। এর ফলে কিছু ক্ষুব্ধ দর্শক ভাঙচুরের ঘটনাও ঘটিয়েছে।

    পরিচালক আবু হায়াত মামুদ জানিয়েছেন, কিছু হলে এসি বিকল থাকায় দর্শকদের স্বস্তি নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে ‘প্রিন্স’ প্রদর্শন না করে দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে। তিনি বৃহস্পতিবার (২৬ মার্চ) তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার ও ধানমন্ডি শাখার হাউজফুল শো-এর টিকিট ফেরত দেওয়া হচ্ছে।

    এর আগে, পবিত্র ঈদুল ফিতরের দিনই স্টার সিনেপ্লেক্সে সিনেমার মুক্তির কথা ছিল। তবে ডিসিপি-সংক্রান্ত জটিলতার কারণে মুক্তি বিলম্বিত হয়েছিল। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মামুদ।

    সিনেমাটি দেশের ১৩৩টি হলে মুক্তি পেয়েছে। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন