বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কাতারের শান্তিপ্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, নতুন হামলার শঙ্কা দুই মাসে ওয়াসার কাজে অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নবম পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণে নতুন নিয়ম ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আসামি দুখু গ্রেপ্তার ঢাকায় দুই যাত্রীর পোশাকে সেলাই করা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার বিচারাধীন ৪৬ লাখ মামলা, দ্রুত নিষ্পত্তিতে বিচারকদের সক্রিয়তা চান আইনমন্ত্রী পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ৫২৫ প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন? থাকতে পারে যে ৮টি কারণ
  • গুরুতর অসুস্থ সাবা, পাশে ছায়ার মতো হৃতিক

    গুরুতর অসুস্থ সাবা, পাশে ছায়ার মতো হৃতিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশনের প্রেমিকা ও অভিনেত্রী সাবা আজাদ। গত দুই সপ্তাহ ধরে তিনি শয্যাশায়ী অবস্থায় আছেন। একটি মারাত্মক সংক্রমণের কারণে তিনি চরম শারীরিক দুর্বলতায় ভুগছেন। পরিস্থিতি এতটাই খারাপ যে, বর্তমানে তার উঠে বসার মতো শক্তিও নেই। নিজের এই কঠিন সময়কে সাবা জীবনের ‘সবচেয়ে খারাপ সময়’ বলে উল্লেখ করেছেন।

    জানা গেছে, সাবা আজাদ ‘সাইক্লোস্পোরা কায়েটানেনসিস’ নামক একটি সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এই অসুস্থতার কবলে পড়ে মাত্র দুই সপ্তাহে তার ওজন কমেছে ৪ কেজি।

    সামাজিক মাধ্যমে নিজের বর্তমান অবস্থার ছবি প্রকাশ করে সাবা জানান, তিনি সব সময় বাইরের খাবার এড়িয়ে চলেন এবং নিজের পানির বোতল সাথে রাখেন। তবুও কীভাবে এই সংক্রমণ হলো, তা তিনি বুঝতে পারছেন না। সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম ও ভারী ওজন তোলার অভ্যাস থাকলেও এখন সামান্য একটি টুথপিক তোলার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন তিনি।

    অসুস্থতার এই দিনগুলোতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাবা। জানান, শাকসবজি বা সালাদ খাওয়ার আগে সেগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া উচিত। কারণ সামান্য অসতর্কতা জীবনের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। 

    এই কঠিন সময়ে সার্বক্ষণিক সাবার পাশে রয়েছেন হৃতিক রোশন। প্রেমিকার দ্রুত সুস্থতায় এবং তার মুখে হাসি ফোটাতে নিয়মিত সময় দিচ্ছেন এই অভিনেতা। ২০২২ সাল থেকে হৃতিক ও সাবা প্রেমের সম্পর্কে রয়েছেন। রোশন পরিবারের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানেও নিয়মিত সাবার উপস্থিতি দেখা যায়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ