বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • টেলিগ্রামে সাইবার ব্ল্যাকমেল ও ডিজিটাল অপরাধের অন্ধকার দুনিয়া

    টেলিগ্রামে সাইবার ব্ল্যাকমেল ও ডিজিটাল অপরাধের অন্ধকার দুনিয়া
    ফাইল ছবি রয়টার্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডিজিটাল যুগে আমাদের স্মার্টফোন যেমন তথ্য ও বিনোদনের জানালা খুলেছে, তেমনি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর সাইবার অপরাধ। বিশেষ করে টেলিগ্রাম অ্যাপকে কেন্দ্র করে ইমেজ-বেজড সেক্সুয়াল অ্যাবিউজ (আইবিএসএ) এবং ব্ল্যাকমেল সামাজিক সমস্যা হিসেবে ক্রমবর্ধমান।

    সাইবার অপরাধীরা প্রবাসী বা কর্মজীবী দম্পতিদের সংবেদনশীল ছবি ও ভিডিওকে নিশানা বানাচ্ছেন। ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ অনেকসময় রক্ষা করতে পারে না। রিমোট অ্যাকসেস ট্রোজান (RAT) ম্যালওয়্যারের মাধ্যমে ফোনের ক্যামেরা ও স্ক্রিন রেকর্ডিং নিয়ন্ত্রণ করা সম্ভব।

    বিশ্লেষক জেনিফার আলম বলেন, এসব অপরাধ অত্যন্ত সুপরিকল্পিত ‘ডিজিটাল ফানেল’-এর মাধ্যমে পরিচালিত হয়। প্রথমে সামাজিক মিডিয়ায় বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হয়, পরে গ্রুপে যুক্ত হওয়ার শর্ত আরোপ করা হয় এবং শেষে প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্যাকেজে ব্যবহারকারীদের ফাঁদে ফেলা হয়। একবার গ্রুপে ঢুকলে ভুক্তভোগীকে লাখ লাখ টাকা দাবিতে হুমকি দেওয়া হয়।

    সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সচেতন থাকার পরামর্শ দেন:

    • সংবেদনশীল ছবি বা ভিডিও কখনোই ইন্টারনেটে শেয়ার করবেন না।

    • টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করুন।

    • সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না।

    • ব্ল্যাকমেলের শিকার হলে ভয় পেয়ে টাকা দেবেন না, দ্রুত থানা বা সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করুন।

    আইনজীবী মো. হায়দার তানভীরুজ্জামান জানান, সম্মতি ছাড়া ছবি বা তথ্য ব্যবহার করে ভয় দেখানো বা ব্ল্যাকমেল করা গুরুতর অপরাধ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ ও দণ্ডবিধির অধীনে শাস্তিযোগ্য।

    ডিজিটাল দুনিয়ায় আমাদের সামান্য অসতর্কতাই সারা জীবনের কষ্টের কারণ হতে পারে। সামাজিক লজ্জা বা ভয়ের চেয়েও বড় সত্য হলো—আপনি অপরাধী নন, আপনি ভুক্তভোগী। অপরাধীদের আইনের আওতায় আনা ছাড়া এ অন্ধকার জগৎ থেকে বের হওয়া সম্ভব নয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ