বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • শিশু নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ

    নিউ মেক্সিকোতে মেটাকে বড় অঙ্কের জরিমানা

    নিউ মেক্সিকোতে মেটাকে বড় অঙ্কের জরিমানা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি জুরি রায়ে মেটাকে শিশু ও কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় বড় অঙ্কের জরিমানা আরোপ করা হয়েছে। বিচারপতিরা মনে করেছেন, প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের বিভ্রান্তিকর তথ্য দিয়েছে এবং প্ল্যাটফর্মে শিশুদের ঝুঁকির মধ্যে ফেলেছে।

    নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিশু যৌন শোষণের ঝুঁকি তৈরি হয়েছে। ছয় সপ্তাহ ধরে চলা শুনানির পরে জুরি এক দিনেরও কম সময় আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছায়। আদালত জানিয়েছে, মেটা মোট ৭৫ হাজারবার আইন লঙ্ঘন করেছে এবং প্রতিটি ক্ষেত্রে ৫ হাজার ডলার করে জরিমানা নির্ধারণ করা হয়েছে।

    রায়ের পর রাউল তোরেজ বলেন, “এটি শিশু ও পরিবারের জন্য একটি ঐতিহাসিক জয়। কোনো কোম্পানি আইনের ঊর্ধ্বে নয়।”

    তবে মেটা এই রায়ের সঙ্গে একমত নয় এবং আপিল করবে। তাদের মুখপাত্র জানিয়েছেন, প্ল্যাটফর্মে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়মিত কাজ চলমান রয়েছে এবং ক্ষতিকর কনটেন্ট শনাক্ত ও অপসারণ জটিল প্রক্রিয়ার অংশ।

    মামলার সূত্রপাত ২০২৩ সালে একটি গোপন তদন্ত থেকে। সেখানে দেখা গেছে, ১৪ বছরের কম বয়সী ব্যবহারকারীর পরিচয়ে অ্যাকাউন্ট খুললে তারা অনাকাঙ্ক্ষিত যৌন বার্তা ও প্রাপ্তবয়স্কদের যোগাযোগের শিকার হচ্ছেন।

    বিশ্লেষকেরা মনে করছেন, এই রায় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর চাপ বাড়াবে এবং শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন বিতর্কের সূত্রপাত করবে। এছাড়া, মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে আরও হাজারো মামলা চলমান রয়েছে, যেখানে তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্য ও প্ল্যাটফর্মের ডিজাইনের দায়ের অভিযোগ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ