বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • অ্যাকাউন্ট ছাড়াই ওয়েবসাইট বানানো যাবে ওয়ার্ডপ্রেসে

    অ্যাকাউন্ট ছাড়াই ওয়েবসাইট বানানো যাবে ওয়ার্ডপ্রেসে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওয়েবসাইট বানানো আরও সহজ করতে ওয়ার্ডপ্রেস নতুন একটি ব্রাউজারভিত্তিক টুল চালু করেছে। এই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ব্রাউজার থেকে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং এর জন্য আলাদা অ্যাকাউন্ট বা হোস্টিং নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এ তথ্য জানিয়েছে।

    নতুন এই সুবিধা ব্যবহার করতে ব্যবহারকারীদের যেতে হবে my.WordPress.net ঠিকানায়। সেখানে একটি আলাদা ওয়ার্কস্পেস খুলবে। সেখান থেকেই শুরু করা যাবে ওয়েবসাইট তৈরির কাজ।

    ওয়ার্ডপ্রেস জানিয়েছে, এই ওয়েবসাইটগুলো মূলত ব্যক্তিগত ব্যবহারের জন্য। সাধারণ ওয়েবসাইটের মতো এগুলো সার্চ বা ট্রাফিকের জন্য অপটিমাইজ করা থাকবে না। তবে ব্যক্তিগত লেখা, নোট রাখা কিংবা গবেষণার কাজে এটি ব্যবহার করা যাবে। এ ছাড়া নতুন প্লাগইন, থিম বা ফিচার পরীক্ষা করার জন্যও এটি উপযোগী।

    ওয়ার্ডপ্রেসের ভাষ্য, এখানে তৈরি করা সব তথ্য ব্যবহারকারীর ব্রাউজারেই সংরক্ষিত থাকবে। সেগুলো কোথাও আপলোড করা হবে না। নতুন সাইট তৈরির জন্য খুব বেশি তথ্যও দিতে হবে না। শুধু নিজের নাম লিখলেই কাজ শুরু করা যাবে।

    এই টুলটি তৈরি করা হয়েছে WordPress Playground প্রযুক্তির ওপর ভিত্তি করে। এর আগে এই প্রযুক্তি ব্যবহার করে ওয়ার্ডপ্রেসের ডেমো সংস্করণ তৈরি করা হতো।

    নতুন এই ব্রাউজারভিত্তিক প্ল্যাটফর্মে শুরুতে প্রায় ১০০ মেগাবাইট স্টোরেজ পাওয়া যাবে। এখানে কয়েকটি বিল্ট–ইন প্লাগইনও থাকবে। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত আরএসএস রিডার। গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা বা সিআরএম টুল। এ ছাড়া একটি এআই–চালিত সহকারীও রয়েছে।

    বিশেষজ্ঞরা বলছেন, নতুনদের জন্য ওয়েবসাইট তৈরির অনুশীলনে এটি সহায়ক হবে। কারণ এখানে হোস্টিং বা ডোমেইন কেনার ঝামেলা নেই। ওয়েব ডেভেলপারদের জন্যও এটি কাজে লাগতে পারে। কারণ তারা নতুন ফিচার বা প্লাগইন সহজে পরীক্ষা করতে পারবেন।

    প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ওয়েবসাইট তৈরির প্রক্রিয়া আরও সহজ করতে এ ধরনের টুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ