সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ঈদে শ্রমিকদের সুবিধার্থে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি ঘোষণা

    ঈদে শ্রমিকদের সুবিধার্থে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি ঘোষণা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি ছুটি আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। সরকারি ছুটি সাতদিনের হলেও গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ছুটি ৭ থেকে ১০ দিনের মতো হতে পারে। তবে শ্রমিকদের ভোগান্তি ও যানজট এড়াতে পুলিশ ও কারখানা মালিকদের সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সোমবার (১৬ মার্চ) বিকেল থেকে অনেক পোশাক কারখানার ছুটি শুরু হবে। ধারাবাহিকভাবে ছুটি চলবে ১৯ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত। এতে করে পোশাক শ্রমিকরা টানা চার দিন ধরে ধাপে ধাপে গ্রামে পৌঁছাতে পারবেন। কর্তৃপক্ষ আশা করছে, এই ব্যবস্থা জটলা ও ভোগান্তি কমাবে। ইতোমধ্যেই অনেকে পরিবার-পরিজনকে গ্রামে পাঠানো শুরু করেছেন।

    গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানিয়েছেন, “ঈদ উদযাপনে শ্রমিকরা যেন নির্বিঘ্নে গ্রামে যেতে পারেন এবং যানজটের মধ্যে না পড়েন, সেজন্য ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিকেল থেকেই অনেক শ্রমিক নিজ নিজ গ্রামের পথে রওনা হবেন।”

    ঈদ যাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। গাজীপুরের সকল রুট ও গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

    এবারের ঈদে শ্রমিকসহ ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে এবং নিরাপদে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন