বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • গুগল ক্রোমে ‘জিরো-ডে’ সতর্কতা: ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশনা

    গুগল ক্রোমে ‘জিরো-ডে’ সতর্কতা: ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্টারনেটে সারা বিশ্বে কোটি কোটি মানুষ প্রতিদিন তথ্য অনুসন্ধান এবং যোগাযোগের জন্য যে ব্রাউজারটি ব্যবহার করেন, তা হলো গুগল ক্রোম। তবে সম্প্রতি এই জনপ্রিয় ব্রাউজারের দুইটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় গুগল জরুরি সতর্কতা জারি করেছে, যাতে ব্যবহারকারীরা নিরাপদে অনলাইন ব্যবহার চালিয়ে যেতে পারেন।

    বিশেষজ্ঞদের ভাষায় এটিকে বলা হচ্ছে ‘জিরো-ডে’ দুর্বলতা। সাধারণভাবে কোনো সফটওয়্যার বা সিস্টেম তৈরি করার সময় বিভিন্ন স্তরে পরীক্ষা করা হলেও অনেক সময় এমন কিছু ত্রুটি থেকে যায়, যা নির্মাতারা শুরুতে শনাক্ত করতে পারেন না। পরে সাইবার অপরাধীরা সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে হামলা চালাতে পারে। যখন কোনো ত্রুটি ধরা পড়ে কিন্তু তার জন্য এখনো কার্যকর নিরাপত্তা আপডেট বা সমাধান পুরোপুরি প্রস্তুত থাকে না, তখন সেই পরিস্থিতিকে ‘জিরো-ডে’ বলা হয়। এই ধরনের ত্রুটি থাকলে হ্যাকাররা সরাসরি সফটওয়্যার বা ব্রাউজারকে লক্ষ্য করে আক্রমণ চালানোর সুযোগ পায়।

    বর্তমান পরিস্থিতিতে সেই আশঙ্কাই দেখা দিয়েছে। তাই বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে গুগল। কোম্পানিটি জানিয়েছে, ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে তারা সমস্যাগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার চেষ্টা চলছে। কারণ বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন ক্রোম ব্রাউজারের ওপর নির্ভর করেন।

    এই পরিস্থিতিতে ব্যবহারকারীদেরও কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যত দ্রুত সম্ভব ক্রোম ব্রাউজারটি সর্বশেষ সংস্করণে আপডেট করা। একই সঙ্গে ব্রাউজারের অটোমেটিক আপডেট অপশন চালু রাখলে ভবিষ্যতে নতুন নিরাপত্তা প্যাচ স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হবে।

    এছাড়াও ই-মেইল বা মেসেজে আসা অচেনা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সন্দেহজনক ফাইল বা অ্যাটাচমেন্ট ডাউনলোড না করাও গুরুত্বপূর্ণ। নিয়মিত অনলাইন অ্যাকাউন্টের কার্যক্রম পরীক্ষা করা এবং কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়লে দ্রুত রিপোর্ট করা উচিত।

    সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, বর্তমানে সাইবার অপরাধীরা আগের চেয়ে অনেক বেশি কৌশলী। তাই প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, নিরাপদ থাকতে হলে ব্যবহারকারীদের সচেতন থাকাটাই সবচেয়ে বড় প্রতিরক্ষা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ