বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • টেলিগ্রামে ‘হাই’ মেসেজে সতর্কতা: এক ক্লিকেই হ্যাকের ঝুঁকি

    টেলিগ্রামে ‘হাই’ মেসেজে সতর্কতা: এক ক্লিকেই হ্যাকের ঝুঁকি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে অনেকেই নিয়মিত স্মার্টফোনে টেলিগ্রাম ব্যবহার করছেন। কিন্তু সম্প্রতি এই মেসেজিং অ্যাপকে কেন্দ্র করে নতুন ধরনের সাইবার প্রতারণার ঘটনা বাড়ছে। অনেক ব্যবহারকারী পরিচিত কারো অ্যাকাউন্ট থেকে একটি সাধারণ ‘হাই’ বা অনুরূপ বার্তা পাচ্ছেন। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও পরবর্তী বার্তায় একটি লিঙ্ক থাকে, যেখানে বলা হয় ইন্টারনেটে আপনার কিছু ছবি পাওয়া গেছে এবং তা দেখতে একটি লিঙ্ক দেওয়া হয়েছে।

    অনেকেই ভাবেন, যেহেতু বার্তাপ্রেরক পরিচিত, তাই লিঙ্কটি নিরাপদ। কেউ হয়তো আগ্রহে, আবার কেউ কৌতূহলে ক্লিক করেন। কিন্তু লিঙ্কে প্রবেশ করলেই বিপদ শুরু হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে, এতে ব্যবহারকারীর টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে।

    হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে অপরাধীরা অন্যদের কাছে বার্তা পাঠাতে পারে, কখনো অর্থ দাবি বা ব্ল্যাকমেইলও করতে পারে। এমন ফিশিং লিঙ্ক অনেক সময় দেখতে সাধারণ ওয়েবসাইটের মতো হলেও বাস্তবে তা তথ্য চুরি বা অ্যাকাউন্ট দখলের জন্য ব্যবহৃত হয়।

    কিছু প্রতারক শৈশবের ছবি দেখার প্রলোভনও দেখান। লিঙ্কে ক্লিক করলেই অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের সুযোগ তৈরি হয়। এরপর সেই অ্যাকাউন্ট থেকে অন্যদেরও একই ধরনের প্রতারণামূলক বার্তা পাঠানো হয়।

    সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, পরিচিত কারো থেকেও সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলাই নিরাপদ। টেলিগ্রামে ‘ডিভাইস’ অপশনে অন্য কোনো অচেনা লগইন থাকলে তা বন্ধ করতে হবে। দুই ধাপের নিরাপত্তা চালু রাখা এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করাও জরুরি।

    অচেনা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক থাকা প্রয়োজন। সামান্য অসাবধানতাই আপনার ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টকে বড় ঝুঁকিতে ফেলতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ