বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

এআই-তে ঝুঁকছে মেটা, বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা 

এআই-তে ঝুঁকছে মেটা, বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা বড় ধরনের কর্মী ছাঁটাই করতে পারে। রয়টার্সের তথ্যমতে, কোম্পানির মোট কর্মীর প্রায় ২০ শতাংশ বা প্রায় ১৬,০০০ জনের চাকরি ঝুঁকিতে রয়েছে।

মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরিতে বিপুল বিনিয়োগ করছে। ২০২৮ সালের মধ্যে এ খাতে তারা প্রায় ৬০০ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করেছে। মেটার সিইও মার্ক জুকারবার্গ মনে করেন, আগের মতো বড় টিমের প্রয়োজন নেই, একজন দক্ষ মানুষও এআই প্রযুক্তি ব্যবহার করে কাজ সম্পন্ন করতে পারছেন।

মেটার মুখপাত্র এ খবরকে অনুমাননির্ভর উল্লেখ করলেও, কর্মকর্তাদের ইতিমধ্যেই খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ২০২২ ও ২০২৩ সালে মেটা কয়েক দফায় প্রায় ২১,০০০ কর্মী ছাঁটাই করেছিল।

শুধু মেটাই নয়, এআই প্রযুক্তি উন্নতির কারণে অ্যামাজন ১৬,০০০ কর্মী ও ফিনটেক প্রতিষ্ঠান ব্লক তাদের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রযুক্তি বিশ্বের বড় কোম্পানিগুলো এখন মানুষের চেয়ে এআই-এর ওপর বেশি নির্ভর করতে চাইছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন