বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ফ্রিজের দূষণ বন্ধে বিজ্ঞানীদের নতুন প্রযুক্তি

    ফ্রিজের দূষণ বন্ধে বিজ্ঞানীদের নতুন প্রযুক্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তীব্র গরমের দিনে এক গ্লাস ঠান্ডা পানি বা আইসক্রিমের জন্য ফ্রিজ এখন সকলের প্রয়োজনীয় যন্ত্র। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্তমানে ব্যবহৃত ভেপার কমপ্রেশন পদ্ধতির ফ্রিজগুলো হাইড্রোফ্লুরোকার্বন (HFC) রেফ্রিজারেন্টের কারণে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের গ্যাস বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম বড় কারণ।

    এই সমস্যার সমাধান করতে যুক্তরাষ্ট্রের লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরি এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল গবেষক ২০২৩ সালে আয়নোক্যালোরিক কুলিং নামের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। প্রযুক্তিটি মূলত পদার্থের দশা পরিবর্তনের প্রক্রিয়ার ওপর ভিত্তি করে কাজ করে। গবেষকরা বলছেন, লবণ বা চার্জযুক্ত কণার সাহায্যে তরলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়, যা চারপাশকে ঠান্ডা রাখে।

    পরীক্ষায় বিজ্ঞানীরা মাত্র ১ ভোল্টের কম বিদ্যুৎ ব্যবহার করে তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সক্ষম হয়েছেন। এটি পূর্বের যেকোনো ক্যালোরিক প্রযুক্তির তুলনায় অনেক বেশি কার্যকর ও বিদ্যুৎ সাশ্রয়ী।

    গবেষকরা আরও জানাচ্ছেন, আয়নোক্যালোরিক কুলিং প্রযুক্তি শুধুমাত্র শক্তি সাশ্রয় করবে না, বরং পরিবেশবান্ধবও। এটি কার্বন ডাই-অক্সাইড শোষণ করে তৈরি উপাদান ব্যবহার করে কাজ করে, যা বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা কমাতে সহায়তা করবে।

    ২০২৫ সালে আন্তর্জাতিক গবেষক দল আরও উন্নত সংস্করণ নিয়ে আসবে, যেখানে নাইট্রেট-ভিত্তিক লবণ ব্যবহার করে সহজে পুনঃব্যবহারযোগ্য মডেল তৈরি করা সম্ভব হবে। বিজ্ঞানীরা আশা করছেন, আগামী কয়েক বছরের মধ্যে এই পরিবেশবান্ধব রেফ্রিজারেটর বাজারে আসবে এবং পুরনো ক্ষতিকর ফ্রিজের জায়গা নেবে।

    বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির এই উদ্ভাবন আন্তর্জাতিক কিগালি সংশোধনী চুক্তির লক্ষ্য পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা ক্ষতিকর HFC গ্যাসের ব্যবহার কমাতে সহায়ক হবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ