সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • মধ্যপ্রাচ্য সংকটে তেলের সরবরাহ: ফিলিং স্টেশনে সরকারের নির্দেশনা

    মধ্যপ্রাচ্য সংকটে তেলের সরবরাহ: ফিলিং স্টেশনে সরকারের নির্দেশনা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যে ফিলিং স্টেশনে অকটেন ও পেট্রোল সরবরাহ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। আগে ঘোষিত ২৫ শতাংশ হ্রাসের সিদ্ধান্ত পরিবর্তন করে তা এখন ১৫ শতাংশে নামানো হয়েছে, যাতে দেশের তেলের সরবরাহ স্বাভাবিক রাখা যায়।

    আজ বুধবার (১১ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার জন্য বিপিসি অকটেন ও পেট্রোল সরবরাহ/গ্রহণ সম্পর্কিত নির্দেশনা প্রদান করেছে। এ অনুযায়ী, দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের গড় বিক্রয় হ্রাস পূর্বে ঘোষিত ২৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশে সীমিত করা হয়েছে এবং ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী সরবরাহ করা হবে।

    প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানির ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার/এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন