বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ব্লুটুথের মাধ্যমে সরাসরি বার্তা পাঠাবে বিটচ্যাট

    ব্লুটুথের মাধ্যমে সরাসরি বার্তা পাঠাবে বিটচ্যাট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেসেজ পাঠাতে ইন্টারনেট ব্যবহার করা প্রয়োজন—এটাই এতদিন আমাদের স্বাভাবিক ধারণা ছিল। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও অন্যান্য মেসেজিং অ্যাপ ব্যবহার করতে ডাটা বা ওয়াই-ফাই অপরিহার্য। কিন্তু প্রযুক্তি উদ্যোক্তা জ্যাক ডরসি, যিনি একসময় টুইটার (বর্তমান এক্স)-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন, তৈরি করেছেন এমন একটি অ্যাপ, যার মাধ্যমে ইন্টারনেট ছাড়াই সরাসরি বার্তা আদান-প্রদান করা যাবে।

    নতুন এই অ্যাপটির নাম বিটচ্যাট। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়াই কাজ করতে পারে। পুরো যোগাযোগ প্রক্রিয়া নির্ভর করবে ব্লুটুথ প্রযুক্তির ওপর, অর্থাৎ কাছাকাছি থাকা ডিভাইসগুলোর মধ্যে সরাসরি বার্তা আদান-প্রদান হবে।

    সাধারণ মেসেজিং অ্যাপের মতো সার্ভার বা ইন্টারনেটের ওপর নির্ভরশীল নয়, বিটচ্যাটে পিয়ার-টু-পিয়ার (Peer-to-Peer) প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন নিজেই প্রেরক ও গ্রহণকারী হিসেবে কাজ করবে। কোনো মধ্যবর্তী সার্ভারের প্রয়োজন হবে না।

    ব্যবহারকারীরা ব্লুটুথের কার্যকর দূরত্বের মধ্যে থাকতে হবে। সাধারণত ব্লুটুথ ১০০ মিটার পর্যন্ত কার্যকর হয়, কিন্তু বিটচ্যাটে এটি ৩০০ মিটার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া অ্যাপে গ্রুপ চ্যাট বা চ্যাটরুম তৈরির সুবিধাও থাকবে। একাধিক ব্যবহারকারী একই নেটওয়ার্কে যুক্ত হলে ছোট ব্লুটুথ ক্লাস্টার তৈরি হবে, যার মাধ্যমে বার্তা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পৌঁছাতে থাকবে।

    বর্তমানে বিটচ্যাট পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং প্রাথমিকভাবে আইফোন ব্যবহারকারীদের জন্য চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

    প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই অ্যাপ বিশেষ করে জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতার কারণে যখন ইন্টারনেট বন্ধ করা হয়, তখন এই ধরনের অ্যাপ জরুরি বার্তা পৌঁছে দিতে সাহায্য করতে পারে।

    ফলে, ভবিষ্যতে সংকটকালীন যোগাযোগের একটি বিকল্প মাধ্যম হিসেবে বিটচ্যাট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পরিকল্পনা অনুযায়ী অ্যাপটি চালু হলে মেসেজিং প্রযুক্তিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ