সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সারাদেশে পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে নতুন ৪ হাজার সাব-ইন্সপেক্টর নিয়োগ

    সারাদেশে পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে নতুন ৪ হাজার সাব-ইন্সপেক্টর নিয়োগ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা বাড়াতে সারাদেশে চার হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে আলোচনা করতে বৈঠক আহ্বান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর অধীনে বিভিন্ন ইউনিটে ৪ হাজার এসআই গ্রেড-১০ (নিরস্ত্র) পদ সৃষ্টির বিষয়ে পুলিশ বিভাগের প্রাপ্ত প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। দায়িত্ব গ্রহণের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিভিন্ন স্তরে পুলিশি জনবল সংকট নিরসনে পদ সৃষ্টির প্রয়োজনীয়তা উত্থাপন করেন। এই পদ সৃষ্টির উদ্যোগ পুলিশের জনবল ঘাটতি মোকাবেলার অংশ হিসেবে নেওয়া হচ্ছে।

    ইতোমধ্যে, কনস্টেবল ও পুলিশ সার্জেন্ট পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং উভয় পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

    এর আগে, ২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী শূন্য পদ পূরণের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে কর্মকর্তাদের নির্দেশ দেন শূন্য কনস্টেবল পদের জন্য নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে। পরবর্তী পর্যায়ে, ২৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী ১৮০টি শূন্য পুলিশ সার্জেন্ট পদে তাৎক্ষণিক নিয়োগের ঘোষণা দেন।

    সারাদেশে পুলিশের কার্যক্রম ও জনবল সক্ষমতা বৃদ্ধির এই উদ্যোগ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন