সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ১৬ মার্চ শেষ কর্মদিবস, শুরু ঈদের ছুটি

    ১৬ মার্চ শেষ কর্মদিবস, শুরু ঈদের ছুটি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে সরকারি ছুটির সঙ্গে আরও একদিন ছুটি যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাহী আদেশে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করা হতে পারে।

    এ সিদ্ধান্ত কার্যকর হলে ১৬ মার্চ অফিস করার পর থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি শুরু হবে।

    সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে ১৯, ২০, ২১, ২২ ও ২৩ মার্চ সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। ফলে ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হলে সরকারি চাকরিজীবীরা টানা ছুটি ভোগ করার সুযোগ পাবেন।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণার একটি প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে।

    সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রের মতে, প্রস্তাবটি অনুমোদন পেলে ১৬ মার্চ হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদের আগের শেষ কর্মদিবস। এতে করে ঈদের আগে ঘরমুখো মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন