সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • লন্ডনে হাই কমিশনার পদ থেকে আবিদা ইসলামকে প্রত্যাহার

    লন্ডনে হাই কমিশনার পদ থেকে আবিদা ইসলামকে প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করেছে সরকার।

    কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) রাতে লন্ডনে পৌঁছে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

    হুমায়ুন কবির বলেন, লন্ডনে হাই কমিশনের কার্যক্রম নিয়ে নানা অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য, হাই কমিশনের কার্যক্রমে কমিউনিটির মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

    তিনি বলেন, “হাই কমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।”

    সরকার গঠনের পর এটি বিদেশে নিযুক্ত কোনো মিশন প্রধানের দায়িত্বে পরিবর্তনের প্রথম সিদ্ধান্ত বলে জানা গেছে।

    এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আবিদা ইসলামকে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়।

    ১৫তম ব্যাচের পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম এর আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও দায়িত্ব পালন করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন