সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী; ডাক্তারদের অনুপস্থিতি দেখে করলেন তিরস্কার

    আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী; ডাক্তারদের অনুপস্থিতি দেখে করলেন তিরস্কার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় পূর্বঘোষণা ছাড়াই তিনি হাসপাতাল পরিদর্শনে যান, যেখানে তিনি সরাসরি চিকিৎসক ও কর্মীদের উপস্থিতি এবং সেবার মান যাচাই করেন।

    স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পৌঁছালে রোগীরা হাসপাতালের বারান্দায় ভিড় করতে শুরু করেন। প্রটোকল অমান্য করে তিনি হাসপাতালে প্রবেশ করেন। ঢুকেই হাজিরা খাতা ও ডিউটি রোস্টার পরীক্ষা করেন। রোস্টার অনুযায়ী অনুপস্থিত কয়েকজন চিকিৎসক ও কর্মীকে তিনি তিরস্কার করেন, তবে তাৎক্ষণিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

    পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী জরুরি বিভাগ, প্যাথলজি ল্যাব ও বহির্বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধের মজুত এবং সেবার মান ঠিক আছে কি না তা কর্মকর্তাদের সতর্কভাবে দেখার নির্দেশ দেন। লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথাও শোনেন।

    এই সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতিকুল ইসলাম প্রমুখ।

    স্বাস্থ্যমন্ত্রী বকুলের এই আকস্মিক পরিদর্শন হাসপাতালের সেবা ও কর্মীদের দায়িত্ব পালনে সতর্কতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন