রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ঋতু পরিবর্তনে সুস্থ থাকার সহজ উপায়

    ঋতু পরিবর্তনে সুস্থ থাকার সহজ উপায়
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঋতু পরিবর্তনের সময় শরীর খারাপ হওয়া খুবই সাধারণ। হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের ফলে শরীরের মেটাবলিজম, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজম প্রক্রিয়ার ওপর প্রভাব পড়ে। তাপমাত্রা দ্রুত ওঠানামা করলে শরীরকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে।

    অনেকে এই সময়ে দৈনন্দিন অভ্যাসে হঠাৎ পরিবর্তন আনেন। ফলে ঠান্ডা লাগা, ডিহাইড্রেশন, ত্বকের সমস্যা ও হজমজনিত অস্বস্তি দেখা দিতে পারে। সুস্থ থাকার জন্য কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

    ঠান্ডা খাবার ও পানীয় এড়িয়ে চলুন
    শীতকালে গরম খাবার ও পানীয় খাওয়ার অভ্যাস থাকলেও, হঠাৎ গরম আবহাওয়ায় ফ্রিজের ঠান্ডা পানি, কোল্ড ড্রিংক বা আইসক্রিম খাওয়া ঝুঁকিপূর্ণ। এতে হজমের সমস্যা, গলা ব্যথা, সর্দি বা পেট ফাঁপা হতে পারে। ধীরে ধীরে খাবারের ধরনে পরিবর্তন আনুন।

    ময়েশ্চারাইজার ব্যবহার করুন
    অনেকেই মনে করেন ময়েশ্চারাইজার শুধু শীতে প্রয়োজন। কিন্তু ঋতু পরিবর্তনের সময়ও ত্বক শুষ্ক হতে পারে। হালকা ও হাইড্রেটিং ময়েশ্চারাইজার নিয়মিত ব্যবহার করলে ত্বক সুস্থ থাকে এবং ব্রণের ঝুঁকি কমে।

    পর্যাপ্ত পানি পান করুন
    ঠান্ডায় কম পানি পান করার প্রবণতা থাকে। কিন্তু আবহাওয়া পরিবর্তনের সময়ে ঘাম ও তাপমাত্রা বৃদ্ধির কারণে পর্যাপ্ত পানি না পেলে ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ে। পর্যাপ্ত পানি ও পানি সমৃদ্ধ ফল যেমন শসা, ডাব, তরমুজ খাওয়া জরুরি।

    পোশাকের দিকে খেয়াল রাখুন
    দুপুরে গরম হলেও ভোর ও সন্ধ্যায় ঠান্ডা থাকে। হঠাৎ পাতলা পোশাক পরা ঝুঁকিপূর্ণ। ঠান্ডা লাগলে সর্দি-কাশি, শরীর ব্যথা বা ফ্লু হতে পারে। শ্বাসকষ্ট বা অ্যালার্জি থাকলে আরও সতর্ক থাকুন, গলা ও মাথা ঢেকে রাখুন।

    সুষম খাদ্যাভ্যাস বজায় রাখুন
    শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে সুষম ও পুষ্টিকর খাদ্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন শাকসবজি, ফল, প্রোটিন ও ভিটামিনসমৃদ্ধ খাবার খান। এটি শরীরকে দ্রুত নতুন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে।

    মৌসুম পরিবর্তনের সময় শরীরকে একই সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রণ, জলীয় ভারসাম্য এবং মেটাবলিজমের সঙ্গে মানিয়ে নিতে হয়। তাই হঠাৎ জীবনযাত্রায় বড় পরিবর্তন আনার বদলে ধীরে ধীরে অভ্যাস পরিবর্তন করুন। এতে শরীর সহজে নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে এবং অসুস্থ হওয়ার ঝুঁকিও কমে যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ