রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • রমজানে পুষ্টি ও স্বাদের দইয়ের লাচ্ছি

    রমজানে পুষ্টি ও স্বাদের দইয়ের লাচ্ছি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভ্যাপসা গরমে দীর্ঘ সময় রোজা রাখার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা লাচ্ছি যেন প্রাণ জুড়িয়ে দেয়। বাজারের কৃত্রিম রং ও চিনিযুক্ত পানীয়র বদলে ঘরে তৈরি দইয়ের লাচ্ছি শরীরকে দেয় প্রয়োজনীয় ক্যালসিয়াম ও প্রোটিন। বিশেষ করে ইফতারে ভাজাপোড়া খাওয়ার পর পেট ঠান্ডা রাখতে এবং গ্যাস্ট্রিকের সমস্যা এড়াতে লাচ্ছির কোনো বিকল্প নেই।

    উপকরণ

    • মিষ্টি দই বা টক দই: ২ কাপ (টক দই হলে স্বাদ বেশি ভালো হয়)
    • ঠান্ডা পানি বা বরফ কুচি: ২ কাপ
    • চিনি বা মধু: স্বাদমতো (স্বাস্থ্য সচেতনরা মধু বা স্টেভিয়া ব্যবহার করতে পারেন)
    • লেবুর রস: ১ চা চামচ
    • বিট লবণ: সামান্য (হজমে সাহায্য করে)
    • ভাজা জিরা গুঁড়া: এক চিমটি (চমৎকার ঘ্রাণের জন্য)
    • পুদিনা পাতা: ৪-৫টি (সতেজতা যোগ করতে)

    প্রস্তুত প্রণালী
    ১. একটি ব্লেন্ডারে দই, চিনি (বা মধু), বিট লবণ এবং লেবুর রস একসাথে নিন। আপনি যদি পুদিনা পাতার স্বাদ পছন্দ করেন, তবে এ পর্যায়ে কয়েকটি পাতা যোগ করতে পারেন।

    ২. উপকরণগুলো দিয়ে ৩০ সেকেন্ডের মতো ব্লেন্ড করুন। এরপর এতে ঠান্ডা পানি বা বরফ কুচি দিয়ে পুনরায় ১ মিনিট ভালো করে ব্লেন্ড করুন। লাচ্ছির ওপরের ঘন ফেনা এর স্বাদ ও সৌন্দর্য দুই-ই বাড়িয়ে দেয়।

    ৩. গ্লাসে ঢেলে ওপরে সামান্য ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন প্রশান্তিদায়ক এই লাচ্ছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ