সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের সতর্কতা

    যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের সতর্কতা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার মার্কিন দূতাবাস সতর্ক করেছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য পর্যাপ্ত আর্থিক সামর্থ্য না থাকলে স্থায়ী জটিলতার মুখে পড়তে হতে পারে।

    শনিবার (৭ মার্চ) মার্কিন দূতাবাস এক বার্তায় নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীদের আর্থিক সক্ষমতার বিষয়ে সতর্ক করেছে। বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময় নিশ্চিত করুন যে, যদি ভ্রমণে কোনো বিঘ্ন ঘটে বা জরুরি চিকিৎসা প্রয়োজন হয়, সেই সমস্ত খরচসহ নিজের সমস্ত খরচ বহন করার মতো পর্যাপ্ত অর্থ আপনার আছে।

    দূতাবাস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারি অর্থে প্রদত্ত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতে এর ফলে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্যও করে দিতে পারে।

    এর আগে মার্কিন দূতাবাস ভ্রমণকারীদের সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি স্বাস্থ্য সহায়তা গ্রহণ করা ভিসার অপব্যবহার হিসেবে গণ্য হবে। এ কারণে, কোনো ভ্রমণকারীর উচিত নয় অপ্রয়োজনীয়ভাবে মার্কিন সরকারের স্বাস্থ্য সুবিধা গ্রহণ করা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন