সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • খিলগাঁওয়ে ১০০ ভরি স্বর্ণসহ রুপার অলঙ্কার লুট

        খিলগাঁওয়ে ১০০ ভরি স্বর্ণসহ রুপার অলঙ্কার লুট
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচে অবস্থিত দোকানটি থেকে প্রাথমিকভাবে জানা গেছে, ১০০ ভরি স্বর্ণালঙ্কার১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে।

    বৃহস্পতিবার (৫ মার্চ) খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সম্ভবত গতকাল (বুধবার) রাতে এই চুরির ঘটনা ঘটেছে। মালিকপক্ষ থেকে এ বিষয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে। চুরি হওয়া স্বর্ণ ও রুপার অলঙ্কারের প্রকৃত পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

    ওসি বলেন, “ঘটনাস্থলে এখনো কোনো সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসেনি। তবে আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কাজ শুরু করেছি। এই চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশ পুরোপুরি প্রস্তুত।”

    তিনি আরও জানান, একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্তের প্রক্রিয়া এগোতে থাকায় পরবর্তীতে চুরির বিস্তারিত তথ্য জনসমক্ষে জানানো হবে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, এই এলাকায় ইতিমধ্যেই পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, যাতে চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করা যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন