সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ কর্মসূচির অগ্রগতি সভা

    ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ কর্মসূচির অগ্রগতি সভা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ শীর্ষক দুটি জাতীয় কর্মসূচির সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সভায় সংশ্লিষ্ট সেলগুলোর চলমান কার্যক্রম, ইতোমধ্যে অর্জিত অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

    বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরা হয়। পাশাপাশি ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ কর্মসূচির অধীনে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নেওয়া উদ্যোগগুলো পর্যালোচনা করা হয়।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের উপস্থাপনায় কর্মসূচি দুটির অগ্রগতির সার্বিক চিত্র তুলে ধরেন এবং সময়মতো লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করার বিষয়ে মতামত দেন।

    1

    সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী কর্মসূচিগুলোর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। তিনি নির্ধারিত লক্ষ্য অর্জনে নিয়মিত তদারকি এবং কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন