সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পোশাক খাতের শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের শেষ তারিখ ১২ মার্চ নির্ধারিত

    পোশাক খাতের শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের শেষ তারিখ ১২ মার্চ নির্ধারিত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রস্তুত পোশাক খাতের শ্রমিকদের ঈদের বোনাস আগামী ১২ মার্চের মধ্যে পরিশোধ করতে হবে। বকেয়া মজুরি পরিশোধের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৭ কর্মদিবসের মধ্যে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ ছুটি এবং বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী মালিক ও শ্রমিক পক্ষের আলোচনা ভিত্তিতে শ্রমিকদের ঈদের ছুটি নির্ধারণ করা হবে।

    আজ মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয়। বৈঠকের সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

    বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহদী আমিন

    সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ পারস্পারিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের ছুটি নির্ধারণ করবেন। পাশাপাশি, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কল-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধের আহ্বান জানান। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাসে উন্নীত করার জন্য সরকারের কাছে আবেদন করা হয়।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন-এর সভাপতি ফজলে শামীম এহসান এবং টিসিসি’র সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন