সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • বিশ্বের সবচেয়ে দূষিত নগর আজ ঢাকা

    বিশ্বের সবচেয়ে দূষিত নগর আজ ঢাকা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের বিভিন্ন শহরের তাৎক্ষণিক বায়ুমান সূচকে ৩০৩ স্কোর নিয়ে রাজধানী ঢাকা আজ সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য প্রকাশ করে।

    প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকার বর্তমান বায়ুমান ‘চরম অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এই মাত্রার দূষণ নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

    একই সময়ে ২৩৫ স্কোর নিয়ে ভারতের কলকাতা দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর (২২৫) এবং ভারতের রাজধানী দিল্লি (১৩১)। পঞ্চম অবস্থানে থাকা চীনের বেইজিং শহরের স্কোর ১৭৭।

    বায়ুমান সূচক বা একিউআই শূন্য থেকে ৫০ পর্যন্ত হলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে বায়ু ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয় এবং ৩০১ থেকে ৪০০ হলে তা ‘চরম অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়।

    বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে না যাওয়াই উত্তম। অন্যদেরও অপ্রয়োজনীয় বাইরে যাওয়া ও শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন