বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • মানসিক স্বাস্থ্য অ্যাপে ১৫৭৫টি নিরাপত্তা ত্রুটি

    মানসিক স্বাস্থ্য অ্যাপে ১৫৭৫টি নিরাপত্তা ত্রুটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা এসেছে জনপ্রিয় কিছু মানসিক স্বাস্থ্য অ্যাপ নিয়ে। গুগল প্লে স্টোরে মিলিয়ন ডাউনলোড থাকা ১০টি অ্যাপে মোট ১,৫৭৫টি নিরাপত্তা দুর্বলতা ধরা পড়েছে। এর মধ্যে ৫৪টি উচ্চ ঝুঁকির, ৫৩৮টি মাঝারি এবং ৯৮৩টি নিম্ন ঝুঁকির সমস্যা রয়েছে।

    মোবাইল নিরাপত্তা সংস্থা ওভারসিকিউরের গবেষণায় দেখা গেছে, অনেক অ্যাপ ব্যবহারকারীর থেরাপি কথোপকথন, মুড লগ, ওষুধ সংক্রান্ত তথ্য এবং সংবেদনশীল চিকিৎসা বিবরণ সংরক্ষণ করে, যা ফাঁস হলে বড় ঝুঁকি তৈরি করতে পারে। কিছু অ্যাপে হ্যাকাররা লগইন টোকেন বা সেশন ডেটা চুরি করতে পারে এবং ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করা সম্ভব।

    গবেষকরা আরও বলছেন, কয়েকটি অ্যাপ ফোনের ভেতরে সংবেদনশীল তথ্য এমনভাবে সংরক্ষণ করে যে অন্য অ্যাপ থেকেও তা পড়া সম্ভব। নিরাপত্তার ক্ষেত্রে দুর্বল পদ্ধতি ব্যবহার, রুটেড ডিভাইস শনাক্ত না করার ব্যবস্থা, এবং নিরাপত্তা আপডেটের অভাব ব্যবহারকারীদের তথ্য ঝুঁকিতে রাখছে। পরীক্ষিত ১০টির মধ্যে মাত্র চারটি অ্যাপ নিয়মিত সিকিউরিটি আপডেট পেয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, মানসিক স্বাস্থ্য অ্যাপ ব্যবহারের আগে ব্যবহারকারীদের সতর্ক থাকা প্রয়োজন এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সুরক্ষার বিষয়গুলো যাচাই করা উচিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ