সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • জুলাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট: ২০৪ ইউপি অগ্রাধিকার

    জুলাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট: ২০৪ ইউপি অগ্রাধিকার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকার আগামী জুলাই থেকে স্থানীয় সরকার–কাঠামোর সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের বেশির ভাগই হবে বরিশাল বিভাগের ছয়টি জেলায়। দ্বিতীয় ধাপে নির্বাচনের পরিকল্পনা রয়েছে এ বছরের শেষের দিকে। সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের পরই ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে।

    স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর জনপ্রিয়তা থাকা অবস্থায় সরকার স্থানীয় নির্বাচন দ্রুত শেষ করতে চাচ্ছে। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জাতীয় সংসদ থেকে সিদ্ধান্ত নেওয়ার পর নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে।

    স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে বলা আছে, কোনো ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। ২০২১ সালের প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছিল। মেয়াদ শেষ হওয়ায় এখন সরকার সেই নির্বাচনের পরিকল্পনা করছে।

    স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ১৭ ফেব্রুয়ারি সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়ে দেশজুড়ে ইউপি চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও প্রশাসকের বর্তমান অবস্থার বিস্তারিত তথ্য চেয়েছে। দেশের মোট ৪,৫৮০টি ইউনিয়ন পরিষদে বর্তমানে কতজন চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও প্রশাসক দায়িত্ব পালন করছেন, তা মন্ত্রণালয়ে নেই।

    বরিশাল বিভাগের জেলা প্রশাসকরা জানিয়েছেন, কয়েকটি ইউনিয়নে প্রশাসক নিয়োগ আছে, তবে সংখ্যা কম। প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন নির্বাচনে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এগুলো ২০২১ সালের জুনে নির্বাচন হওয়া ইউনিয়ন।

    ২০১৫ সালে আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার নির্বাচনে পাঁচটি স্তরে দলীয় প্রতীকে ভোটের বিধান অন্তর্ভুক্ত করে। তবে অন্তর্বর্তী সরকার পরে দলীয় প্রতীকের বিধান বাতিল করে। জাতীয় সংসদ থেকে অধ্যাদেশ আইন আকারে পাস হলে নির্বাচনে দলীয় প্রতীকের বিষয় চূড়ান্ত হবে।

    সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘দলীয় প্রতীকে ভোটের কারণে স্থানীয় নির্বাচনে সহিংসতা বেড়ে গেছে। অনেক সম্মানিত ও জনপ্রিয় ব্যক্তি অংশ নিতে পারছেন না। প্রার্থী সংখ্যাও কমে গেছে। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্দলীয় নির্বাচন হওয়া উচিত।’

    স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় ধাপে ৮৩৪টি ইউনিয়ন, তৃতীয় ধাপে ১০০৪টি, চতুর্থ ধাপে ৮৩৬টি এবং পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে। ধাপে ধাপে সব ইউনিয়ন নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ স্থানীয় সরকার গঠিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন