বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ৪ ভুলে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

    ৪ ভুলে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ আজ ব্যক্তিগত আলাপ থেকে শুরু করে অফিসের কাজ পর্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে। প্রতিদিন কোটি কোটি মানুষ এই অ্যাপের মাধ্যমে তথ্য ও বার্তা আদান-প্রদান করছেন। তবে কিছু অসতর্ক ব্যবহার আপনার অ্যাকাউন্টকে হঠাৎ স্থায়ীভাবে নিষিদ্ধ করার ঝুঁকিতে ফেলতে পারে। তাই আগে থেকেই সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

    আসুন জেনে নেওয়া যাক যে ৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট-

    ১. আনঅফিসিয়াল অ্যাপ ব্যবহার
    অনেকেই বাড়তি ফিচারের লোভে ‘জিবিহোয়াটসঅ্যাপ’ বা ‘হোয়াটসঅ্যাপপ্লাস’-এর মতো তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করেন। কিন্তু এগুলো অফিসিয়াল নীতিমালার বাইরে। ফলে প্রথমে সাময়িক সাসপেনশন, পরে স্থায়ী ব্যানের ঝুঁকি তৈরি হয়। নিরাপদ থাকতে সবসময় গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অফিসিয়াল অ্যাপই ব্যবহার করা উচিত।

    ২. স্প্যাম বা বাল্ক মেসেজ পাঠানো
    একসঙ্গে অনেককে প্রচারমূলক বা স্বয়ংক্রিয় বার্তা পাঠালে সেটি স্প্যাম হিসেবে চিহ্নিত হতে পারে। বিশেষ করে অপরিচিত নম্বরে বারবার মেসেজ গেলে ঝুঁকি আরও বাড়ে। প্ল্যাটফর্মটির অ্যালগরিদম এ ধরনের আচরণ দ্রুত শনাক্ত করতে সক্ষম। ফলাফল অ্যাকাউন্ট লক কিংবা ব্যান।

    ৩. বেআইনি বা ক্ষতিকর কনটেন্ট শেয়ার
    ম্যালওয়্যার, ভুয়া তথ্য, অবৈধ ফাইল বা আপত্তিকর কনটেন্ট ছড়ানো গুরুতর নিয়মভঙ্গের মধ্যে পড়ে। কেউ রিপোর্ট করলেই কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পারে। একাধিক অভিযোগ পেলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

    ৪. অসৌজন্যমূলক আচরণ
    হুমকি, অপমানজনক ভাষা, ঘৃণামূলক বক্তব্য বা কাউকে বারবার বিরক্ত করা এসব আচরণও বিপজ্জনক। অন্য ব্যবহারকারীরা অভিযোগ জানালে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। একাধিক রিপোর্ট জমা হলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ