বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ভূমিকম্পের আগে সতর্ক করবে স্মার্টফোন

    ভূমিকম্পের আগে সতর্ক করবে স্মার্টফোন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে গত কয়েক মাসে একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। সর্বশেষ শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিটে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। কম্পন টের পেতেই বহুতল ভবন থেকে দ্রুত রাস্তায় নেমে আসেন অনেকে। মুহূর্তের মধ্যে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

    বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির সহায়তায় ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পাওয়া সম্ভব। স্মার্টফোনেই মিলতে পারে কয়েক সেকেন্ড আগে সতর্ক সংকেত, যা জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগলের নিজস্ব ‘আর্থকোয়াক এলার্টস’ নামের একটি ইনবিল্ট ফিচার রয়েছে। আলাদা করে কোনো অ্যাপ ডাউনলোড ছাড়াই এই সুবিধা চালু করা যায়।

    যেভাবে চালু করবেন

    অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটি চালু করতে প্রথমে ফোনের Settings-এ যান। এরপর Location অপশনে প্রবেশ করে Safety & Emergency বিভাগে যান। সেখানে থাকা Earthquake Alerts অপশনটি অন করলেই সক্রিয় হবে ভূমিকম্প সতর্কতা সেবা। তবে এই সুবিধা কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।

    এছাড়া কয়েকটি নির্ভরযোগ্য থার্ড পার্টি অ্যাপও রয়েছে, যেগুলো আগাম সতর্কবার্তা দিতে সক্ষম।

    মাইসেক (MyShake): ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি এই অ্যাপ স্মার্টফোনের সেন্সর ব্যবহার করে ভূমিকম্প শনাক্ত করতে পারে।

    আর্থকোয়াক নেটওয়ার্ক: ফোনের অ্যাক্সিলোমিটার ব্যবহার করে কম্পন শনাক্ত করে দ্রুত সতর্কবার্তা পাঠায়।

    মাই আর্থকোয়াক এলার্টস অ্যান্ড ম্যাপ: বিশ্বব্যাপী ভূমিকম্পের তথ্য, লাইভ ম্যাপ ও অ্যালার্টের জন্য জনপ্রিয় একটি অ্যাপ।

    ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব না হলেও আগাম সতর্কতা ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন