বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ইফতারে কোন মসজিদে বিরিয়ানি দেবে, জানাবে নতুন অ্যাপ

    ইফতারে কোন মসজিদে বিরিয়ানি দেবে, জানাবে নতুন অ্যাপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রযুক্তির ছোঁয়ায় এখন জীবনযাত্রা আরও সহজ ও দ্রুত। খাবার অর্ডার থেকে ট্রাফিক পরিস্থিতি—সব তথ্যই মিলছে স্মার্টফোনের অ্যাপে। এবার রমজানে ইফতারে কোন মসজিদে বিরিয়ানি বা তেহারি পরিবেশন করা হবে, সেই তথ্যও জানা যাবে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে।

    এমনই এক অ্যাপ ‘বিরিয়ানি দিবে’ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অ্যাপে রিয়েল টাইমে দেখা যাচ্ছে কোন মসজিদে বিরিয়ানি দেওয়া হচ্ছে। অ্যাপ থেকে আপডেট নিয়ে জানতে পারবেন তা অনেক আগেই।

    এই মজার ও অভিনব অ্যাপটি তৈরি করেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি(আইইউবিএটি)-তে কম্পিউটর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন তিনি।

    সারাবছর ঘরে কিংবা রেস্টুরেন্টে বিরিয়ানি-তেহারি খেলেও সবার আগ্রহ থাকে রোজার মাসে ইফতারে মসজিদে দেওয়া বিরিয়ানি নিয়ে। প্রতি বছর এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নানান ধরনের মজার পোস্ট, মিম।

    সেই ভাবনা থেকেই এই অ্যাপ তৈরি করে ফেলেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স। যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া সয়লাব। চলছে মজার ছলে নানান মন্তব্যের বন্যা। এখানে লাইভ লোকেশন অ্যাড করা যায় ওয়েবসাইট ও অ্যাপে।

    যে কেউ চাইলে এখানে ভিজিট করে এই বিরিয়ানি খাওয়ার সুযোগ পেতে পারে। ফলে অন্যান্য ব্যবহারকারীরাও দেখতে পাবেন কোথায় আজ কোন মসজিদে দেওয়া হচ্ছে বিরিয়ানি। আপনার এলাকার মসজিদে যদি আজ বিরিয়ানি বা তেহারি দেয় তাহলে আপনিও এই অ্যাপে তা আপডেট করতে পারেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন