বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • শরীরের ভঙ্গিমা দেখে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করবে এআই

    শরীরের ভঙ্গিমা দেখে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করবে এআই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গরমের রাতগুলোতে সিলিং ফ্যান যেন নিয়মিত মাথার উপর ঘুরতে থাকে, কিন্তু মাঝে মাঝে খুব ঠান্ডা বা খুব গরম লাগায় ঘুম ভাঙে। বারবার রেগুলেটর ঘুরিয়ে ফ্যানের গতি সামঞ্জস্য করা এখন অতীতের কথা। নতুন এআই ফ্যান এখন আপনার শরীরের নড়াচড়া ও ভঙ্গি অনুযায়ী নিজেই ফ্যানের গতি বাড়াবে বা কমাবে, যাতে রাতের ঘুম হয়ে ওঠে আরও আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যময়।

    এমনই এক অভিনব এআই ফ্যান আবিষ্কার করেছেন ভারতের বেঙ্গালুরুর এক আইটি কর্মী পঙ্কজ। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন ‘ভোর তিনটায় উঠে ফ্যানের স্পিড কমাতে কমাতে ক্লান্ত হয়ে পড়ছি।’ এরপরই তার মাথায় আসে আইডিয়া।

    যুগটা এআইয়ের। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে প্রযুক্তি! বর্তমান সময়ে বড় চ্যালেঞ্জ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। বিশ্বের তাবড় সংস্থাগুলো এআই’তে বিপুল অঙ্কের বিনিয়োগ করছে। যত সময় যাচ্ছে, তত দ্রুত দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার ঘুমের সময় পাখার গতি নির্ধারণ, বন্ধ-খোলার মতো কাজেও সে সঙ্গ দেবে!

    তবে পঙ্কজ একেবারে নিজের কষ্ট লাঘব করতেই এই প্রযুক্তি তৈরি করেছেন। তিনি তার সিস্টেমকেই দায়িত্ব দেন পুরো বিষয়টি ‘মনিটর’ করতে। যাতে সেটি তার ঘুমন্ত শরীরের ভঙ্গিমা দেখে বুঝে নেয় তার শীত করছে না গরম লাগছে। তারপর সেই বুঝে পাখার গতি বাড়িয়ে বা কমিয়ে দেবে।

    যদি তার হাত-পা কম্বলের বাইরে বেরিয়ে থাকে তাহলে এআই বুঝে নেবে গরম লাগছে। সেক্ষেত্রে সেটি ফ্যান চালিয়ে দেবে। আবার হাত-পা মুড়ে শুলে বন্ধ করে দেবে পাখা। কেননা সে বুঝে যাবে পঙ্কজের তখন ঠান্ডা লাগছে। তিনি জানিয়েছেন, সিস্টেমটি তার রাস্পবেরি পাই হোম সার্ভারে একটি মিডিয়াপাইপ পোজ ভিশন মডেল চালায়। যা রিয়েল টাইমে তার ঘুমন্ত অবস্থান শনাক্ত করে এবং ফ্যানটি সক্রিয় বা নিষ্ক্রিয় করার জন্য কমান্ড পাঠায়। তার কাছে ‘এটাই প্রকৃত স্মার্ট হোম।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন