বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • স্প্যাম কলের বিরক্তি কমাতে নতুন আইওএস ফিচার

    স্প্যাম কলের বিরক্তি কমাতে নতুন আইওএস ফিচার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজকাল ফোনের কল উপেক্ষা করা অনেকের পক্ষে কঠিন। জরুরি কাজের তথ্য, অফিসের নির্দেশ বা প্রিয়জনের বার্তা এক কলেই পৌঁছে যেতে পারে। কিন্তু এই স্বাভাবিক অভ্যাসের সুযোগ নিয়ে স্প্যাম কলাররা প্রতিনিয়ত আমাদের ফোনে বিরক্তিকর, অপ্রয়োজনীয় এবং কখনও কখনও প্রতারণামূলক কল পাঠাচ্ছে, যা দিনের যে কোনো মুহূর্তে আমাদের ব্যস্ততা ব্যাহত করতে পারে।

    স্প্যাম কল এখন প্রায় সব ধরনের ব্যবহারকারীরই পরিচিত সমস্যা। কে স্মার্টফোন ব্যবহার করেন, কে সাধারণ ফোন তা স্প্যামারদের কাছে গুরুত্ব পায় না। শুধু একটি নম্বর পেলেই তারা কল করতে শুরু করে এবং প্রায়শই এমন সময় ফোন করে, যখন ব্যবহারকারী ব্যস্ত বা বাইরে থাকেন।

    সম্প্রতি অ্যাপলের নতুন আইওএস আপডেটে স্প্যাম কল সামলানোর জন্য একটি ফিচার যুক্ত হয়েছে। আপডেটটি মূলত ইন্টারফেস ও নতুন ডিজাইন পরিবর্তনের জন্য আলোচনায় এলেও এই কল-স্ক্রিনিং সুবিধাটি তুলনামূলকভাবে কম প্রচার পেয়েছে।

    নতুন এই ব্যবস্থায় অচেনা নম্বর থেকে কল এলে একটি স্বয়ংক্রিয় ভয়েস কলটি রিসিভ করে কলারের উদ্দেশ্য জানতে চায়। ব্যবহারকারী চাইলে লাইভ টেক্সট ট্রান্সক্রিপ্ট দেখে সিদ্ধান্ত নিতে পারেন কলটি ধরবেন, না কেটে দেবেন।

    ফিচারটি চালু করতে-
    ১. আইফোনের সেটিংসে গিয়ে অ্যাপস অপশনে ক্লিক করুন।
    ২. ফোন অপশনে ঢুকে ‘আননোন কলারস’ বা অনুরূপ অপশন থেকে কল স্ক্রিনিং চালু করা যায়। এতে পরিচিত নম্বরগুলো সরাসরি আসবে, আর অচেনা নম্বর আগে যাচাই হবে। তবে সতর্কতার বিষয় হলো এটি সক্রিয় থাকলে কখনো গুরুত্বপূর্ণ কলও ফিল্টার হয়ে যেতে পারে, যেমন ডেলিভারি বা চিকিৎসা সংক্রান্ত জরুরি যোগাযোগ।

    এছাড়াও স্প্যাম কল শনাক্ত করতে তৃতীয়-পক্ষের কিছু অ্যাপ ব্যবহার করেন অনেকেই। যেমন ট্রূকলার, রোবোকলার। এসব অ্যাপ কলারের পরিচয় শনাক্ত ও ব্লক করতে সাহায্য করে। যদিও গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এই ধরনের সিস্টেম-লেভেল ফিচার তুলনামূলক বেশি শক্তিশালী বলে অনেকে মনে করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন