বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • হারানো হোয়াটসঅ্যাপ চ্যাট ফিরিয়ে আনবেন যেভাবে

    হারানো হোয়াটসঅ্যাপ চ্যাট ফিরিয়ে আনবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফোন হারানো বা নতুন স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে অনেকেই দেখতে পান পুরোনো চ্যাটগুলো নেই। তবে চিন্তার কোনো কারণ নেই—আপনি চাইলে সহজেই আগের চ্যাটগুলো পুনরুদ্ধার করতে পারবেন। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ও আইফোন উভয়েই চ্যাট এবং মিডিয়া ব্যাকআপের সুবিধা দেয়, যা ব্যবহার করে নতুন ফোনে আগের সমস্ত বার্তা পুনরায় রিস্টোর করা সম্ভব।

    ব্যাকআপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে-

    ১. অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ হয় গুগল অ্যাকাউন্ট (গুগল ড্রাইভ)-এ।
    ২. আইফোনে ব্যাকআপ সংরক্ষিত হয় আইক্লাউডে।
    ৩. ব্যাকআপ ফাইল বড় হলে অতিরিক্ত স্টোরেজ লাগতে পারে, সেক্ষেত্রে পেইড স্টোরেজ প্ল্যান নিতে হতে পারে।
    ৪. হোয়াটসঅ্যাপ ওয়েব, ম্যাক বা উইন্ডোজের মতো লিংকড ডিভাইস থেকে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর করা যায় না এজন্য মূল ফোন প্রয়োজন।
    ৫. ফোনে অবশ্যই সক্রিয় গুগল অ্যাকাউন্ট (অ্যান্ড্রয়েডে) এবং পর্যাপ্ত স্টোরেজ থাকতে হবে।

    অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ করার নিয়ম
    ১. হোয়াটসঅ্যাপ খুলুন
    ২. উপরের তিন ডট মেনুতে ট্যাপ করুন
    ৩. সেটিংসে যান
    ৪. চ্যাট→ চ্যাট ব্যাকআপ নির্বাচন করুন
    ৫. ব্যাকআপ বাটনে ট্যাপ করুন

    আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ করার নিয়ম
    ১. হোয়াটসঅ্যাপ খুলুন
    ২. আপনার প্রোফাইল পিকচারে ট্যাপ করুন
    ৩. চ্যাটসে যান
    ৪. চ্যাট ব্যাকআপ নির্বাচন করুন
    ৫. ব্যাকআপ নাও ট্যাপ করুন

    অ্যান্ড্রয়েডে অটো ব্যাকআপ চালু করার উপায়
    ১. হোয়াটসঅ্যাপ খুলুন
    ২. সেটিংস → চ্যাটস → চ্যাট ব্যাকআপ
    ৩. ব্যাকআপ টু ইওর গুগল অ্যাকাউন্ট নির্বাচন করুন
    ৪. নেভার ছাড়া যে কোনো ব্যাকআপ সময়সূচি নির্বাচন করুন
    ৫. প্রয়োজন হলে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে গুগল অ্যাকাউন্ট যুক্ত করুন
    ৬. চাইলে ব্যাকআপ ইউজিং সেলুলার চালু করে মোবাইল ডাটা দিয়েও ব্যাকআপ নিতে পারবেন

    আইফোনে অটো ব্যাকআপ চালু করার উপায়
    ১. হোয়াটসঅ্যাপ খুলুন
    ২. সেটিংস → চ্যাটস → চ্যাট ব্যাকআপ
    ৩. অটো ব্যাকআপ নির্বাচন করুন
    ৪. ব্যাকআপের সময়সূচি নির্ধারণ করুন
    ৫. চাইলে ভিডিও ব্যাকআপ অন্তর্ভুক্ত বা বাদ দিতে পারবেন


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন