বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • সরাসরি ব্রাউজার থেকে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের সুবিধা

    সরাসরি ব্রাউজার থেকে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের সুবিধা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় নতুন আপডেট প্রকাশিত হচ্ছে। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি এবার ওয়েব সংস্করণে সরাসরি ভয়েস ও ভিডিও কলের সুবিধা নিয়ে আসছে, যা দীর্ঘদিন ধরে ব্যবহারকারীরা প্রত্যাশা করছিলেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ওয়েবিটাইনফো জানিয়েছে, এই ফিচারটি আপাতত সীমিত সংখ্যক বিটা ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে।

    এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপের কলিং সুবিধা কেবল মোবাইল অ্যাপ বা ডেস্কটপ সফটওয়্যারে সীমাবদ্ধ ছিল। নতুন আপডেট কার্যকর হলে ব্যবহারকারীরা সরাসরি ব্রাউজার থেকেই কল করতে পারবেন অতিরিক্ত কোনো অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হবে না। বর্তমানে এটি শুধু এক-টু-এক চ্যাটে কাজ করছে, তবে গ্রুপ কলিং ফিচার এখনো উন্নয়নের পর্যায়ে রয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, মূল কোম্পানি মেটা প্রায় এক বছর ধরে ওয়েব কলিং ফিচারটি উন্নত করার কাজ করছে, যাতে ডেস্কটপ অ্যাপের মতোই সহজ ও মসৃণ অভিজ্ঞতা পাওয়া যায়। যেসব ব্যবহারকারী আপডেটটি পেয়েছেন, তারা ব্যক্তিগত চ্যাট খুলে কল আইকনে ক্লিক করলেই ভয়েস বা ভিডিও কল শুরু করতে পারছেন।

    নিরাপত্তার দিক থেকেও ফিচারটি আগের মতোই সুরক্ষিত থাকবে। ওয়েব কলগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকবে এবং এতে সিগনালের এনক্রিপশন প্রোটোকল ব্যবহার করা হবে। ফলে ব্যবহারকারীর কলের তথ্য মেটা বা অন্য কোনো তৃতীয় পক্ষ দেখতে পারবে না।

    ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ার করার সুবিধাও যুক্ত করা হচ্ছে, যা অনলাইন মিটিং, সমস্যা সমাধান বা টিমওয়ার্কের জন্য কার্যকর হবে। এর ফলে ওয়েব সংস্করণটি শুধু চ্যাটিং টুল নয়, বরং পূর্ণাঙ্গ যোগাযোগ প্ল্যাটফর্মে পরিণত হওয়ার পথে এগোচ্ছে।

    এখনো এই ফিচার সীমিত ব্যবহারকারীর জন্য থাকলেও ধারণা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি সবার জন্য উন্মুক্ত হবে। ভবিষ্যতে ওয়েব সংস্করণে ৩২ জন পর্যন্ত গ্রুপ কল, কল লিঙ্ক তৈরি এবং নির্ধারিত কলের সুবিধাও যুক্ত হতে পারে।

    এদিকে আরেকটি নতুন ফিচার নিয়েও কাজ চলছে ‘ক্লোজ ফ্রেন্ডস’ স্ট্যাটাস শেয়ারিং। তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে এটি পরীক্ষাধীন রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি ইনস্টাগ্রামের ক্লোজ ফ্রেন্ডস অপশনের মতো কাজ করবে, যেখানে ব্যবহারকারী নির্দিষ্ট কিছু পরিচিতিকে বেছে নিয়ে তাদের সঙ্গে আলাদা আপডেট শেয়ার করতে পারবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন