সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • তারেক রহমান ও বিএনপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চীন

    তারেক রহমান ও বিএনপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চীন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছে চীন।

    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকাস্থ চীন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই অভিনন্দন বার্তা প্রকাশ করে। বার্তায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানানো হলো।

    চীন আরও জানিয়েছে, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার এবং দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় রচনার প্রত্যাশা রাখে।

    গতকাল বৃহস্পতিবার সারাদেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, বিএনপি ২১০টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়ে সরকার গঠনের পথে এগিয়েছে।

    এরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ অন্যান্য বিশ্বনেতারা তারেক রহমানকে অভিনন্দন জানান। যুক্তরাষ্ট্রও ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

    ইতিমধ্যে শি জিং পিং প্রশাসনের পক্ষ থেকেও অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে, যা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নতুন সরকারের প্রতি সমর্থনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন