সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সফল নির্বাচন ও গণভোটে জাতিকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

    সফল নির্বাচন ও গণভোটে জাতিকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারসংক্রান্ত গণভোট শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় দেশের জনগণের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার এক বিবৃতির বরাত দিয়ে তার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।

    বিবৃতিতে ড. ইউনূস বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পেশাদারিত্ব মিলিয়ে এবারের নির্বাচন ও গণভোট একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।

    তিনি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ ধন্যবাদ জানান। তাদের নিষ্ঠা, সমন্বয় ও পরিশ্রমের ফলেই বিশাল এ গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

    চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও রাজনৈতিক দল ও প্রার্থীদের গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, মতভেদ থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সংযম বজায় রাখা জরুরি।

    ড. ইউনূস আরও বলেন, এই নির্বাচন প্রমাণ করেছে—জনগণই রাষ্ট্রক্ষমতার উৎস। একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার এখনই সময়।

    তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর এই নির্বাচনী ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন