সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নির্বাচনে পুলিশের ইমেজ ফেরাতে নতুন সিদ্ধান্ত: আইজিপি

    নির্বাচনে পুলিশের ইমেজ ফেরাতে নতুন সিদ্ধান্ত: আইজিপি
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে গত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের এবারের নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে। এর মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধারে পুলিশ নতুনভাবে কাজ শুরু করেছে।

    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টারে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, এই নির্বাচন পুলিশের জন্য হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনার একটি বড় সুযোগ। জনগণের জানমাল রক্ষা ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

    আইজিপি বাহারুল আলম আরও বলেন, বড় ধরনের সহিংস পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী পুরোপুরি প্রস্তুত ও সক্ষম। প্রয়োজন হলে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার মতো প্রশিক্ষণ ও প্রস্তুতি পুলিশের রয়েছে।

    তিনি জানান, পাঁচ আগস্টের পর থেকে পুলিশ বাহিনী নিজেদের সর্বোচ্চ ধৈর্য ও পেশাদারিত্বের পরীক্ষার মধ্য দিয়ে গেছে। নানা প্রতিকূল পরিস্থিতিতেও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।

    আইজিপি বলেন, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করবে।


    আইজিপি বলেন, লুট হওয়া অস্ত্র নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না। এবারের নির্বাচন হবে ঐতিহাসিক।

    তিনি আরও বলেন, পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। আর ৪৮ ঘন্টা অপেক্ষা। আমরা ভালো নির্বাচন উপহার দিতে পারবো। যদি মবের চেষ্টা করা হয়, নির্বাচন কমিশন ভোট বন্ধ করে দিবে। শুধু সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট বন্ধ না। ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন