বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ফোন চুরি হলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

    ফোন চুরি হলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “স্মার্টফোনে এখন ব্যক্তিগত ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও ব্যাংকিং অ্যাপসহ অসংখ্য সংবেদনশীল তথ্য থাকে। ফোন হারালে বা চুরি হলে এসব ডাটার নিরাপত্তাই হয়ে ওঠে সবচেয়ে বড় উদ্বেগ। তবে ফোন হাতে না থাকলেও দূর থেকেই সব ডাটা মুছে ফেলা সম্ভব।” কীভাবে করবেন? চলুন জেনে নেওয়া যাক ধাপে ধাপে।

    ১. অ্যান্ড্রয়েড ফোন হারালে যেভাবে ডাটা ডিলিট করবেন
    গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য রেখেছে ফাইন্ড মাই ডিভাইস নামের একটি কার্যকর সেবা। যা লাগবে- ফোনে আগে থেকেই গুগল অ্যাকাউন্ট লগইন থাকতে হবে, ফোনে ইন্টারনেট চালু থাকতে হবে, অন্য একটি ফোন বা কম্পিউটার।

    যেভাবে করবেন-অন্য ডিভাইস থেকে ব্রাউজারে গিয়ে গুগল ফাইন্ড মাই ডিভাইস ওপেন করুন> নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন> হারানো ফোনটি সিলেক্ট করুন> ইরেজ ডিভাইস অপশনে ক্লিক করুন। কনফার্ম করলেই ফোনের সব ছবি, ভিডিও, অ্যাপ ও ডাটা স্থায়ীভাবে মুছে যাবে। এতে ফোনটি আর খুঁজে পাওয়া না গেলেও আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।

    ২. আইফোন হারালে ছবি-ভিডিও ডিলিট করবেন যেভাবে
    আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের রয়েছে ফাইন্ড মাই আইফোন ফিচার। যা লাগবে- আইক্লাউডে অ্যাপল আইডি লগইন থাকতে হবে ফাইন্ড মাই আইফোন অপশন অন করা থাকতে হবে।

    যেভাবে করবেন-অন্য আইফোন বা কম্পিউটার থেকে আইক্লাউড এ যান> নিজের অ্যাপল আইডি দিয়ে লগইন করুন> ফাইন্ড ডিভাইস অপশনে ক্লিক করুন> হারানো আইফোন সিলেক্ট করুন> ইরেজ আইফোন অপশন চাপুন। এতে ফোনের সব ছবি, ভিডিও ও ব্যক্তিগত ডাটা মুছে যাবে।

    ৩. ক্লাউড ব্যাকআপ থাকলে বাড়তি সুবিধা
    অনেকেই ভয় পান ডাটা ডিলিট করলে প্রয়োজনীয় ছবি-ভিডিও চিরতরে হারিয়ে যাবে। কিন্তু যদি আপনার ফোনে আগে থেকেই গুগল ফটোস বা আইক্লাউড ব্যাকআপ চালু থাকে, তাহলে ডাটা ফোন থেকে মুছে গেলেও ক্লাউডে থাকা ছবি-ভিডিও নিরাপদ থাকবে। নতুন ফোনে লগইন করলেই সেগুলো ফেরত পাওয়া যাবে।

    ৪. সোশ্যাল মিডিয়া ও ব্যাংকিং অ্যাপ সুরক্ষিত করুন
    ফোন হারানোর পর শুধু ছবি-ভিডিও নয়, দ্রুত নিচের কাজগুলোও করা জরুরি গুগল/অ্যাপল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করুন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ই-মেইল লগআউট করুন। মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সাময়িক ব্লক করুন। সিম কার্ড ব্লক করতে অপারেটরের সঙ্গে যোগাযোগ। এতে ফোন হাতে পেলেও কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না।

    ৫. আগেভাগে সতর্ক থাকলে বিপদ কমে
    ফোন হারানোর পর দৌড়ঝাঁপ না করে আগেই কিছু সেটিং চালু রাখা বুদ্ধিমানের কাজ। ফাইন্ড মাই ডিভাইস/ফাইন্ড মাই আইফোন অন রাখা, শক্তিশালী স্ক্রিন লক ব্যবহার, নিয়মিত ক্লাউড ব্যাকআপ, গুরুত্বপূর্ণ ফাইল আলাদা করে এনক্রিপ্ট করুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন