বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • গুগল কি গোপনে কথা রেকর্ড করে?

    গুগল কি গোপনে কথা রেকর্ড করে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনেকেই লক্ষ্য করেন, ফোনের কাছে কোনো বিষয় নিয়ে কথা বলার কিছুক্ষণের মধ্যেই সেই বিষয়ক বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অ্যাপে ভেসে ওঠে। তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে—গুগল কি আমাদের কথোপকথন শুনছে বা রেকর্ড করছে? বিষয়টির উত্তর পুরোপুরি ‘হ্যাঁ’ কিংবা ‘না’ নয়। মূলত গুগলের ‘ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি’ নামের একটি ফিচার থেকেই এই ধারণার জন্ম।

    গুগলের ভয়েস অডিও ফিচার কী?
    গুগলের এই ফিচারটি মূলত আপনার ভয়েস কমান্ডের কার্যকারিতা উন্নত করার জন্য তৈরি। যখনই আপনি ওকে গুগল বা হেই গুগল বলেন, অথবা ভয়েস সার্চ ব্যবহার করেন, তখন সেই কমান্ডটি গুগল সেভ করে রাখে। এর উদ্দেশ্য হলো ভয়েস অ্যাসিস্ট্যান্টকে আরও নির্ভুলভাবে কাজ করানো এবং আপনাকে আরও উন্নত সেবা প্রদান করা।

    গুগল কেবল তখনই অডিও রেকর্ড করে, যখন আপনি মাইক্রোফোন ব্যবহার বা ভয়েস কমান্ড দেন। তবে মাঝে মাঝে ফোন ভুলবশত সক্রিয় হয়ে গেলে কিছু কথাই রেকর্ড হতে পারে। এ কারণেই অনেকের ধারণা তৈরি হয় যে গুগল সবসময় আমাদের কথোপকথন নজরে রাখছে।

    চাইলে নিজের ভয়েস রেকর্ডিং দেখতে পারবেন। আপনি সহজেই জানতে পারেন গুগল কোন কোন কথাগুলো সেভ করেছে। এজন্য-

    ১. আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করুন।
    ২. এবার ডাটা অ্যান্ড প্রাইভেসি সেকশনে গিয়ে মাই অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করুন।
    ৩. সেখানে ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি ফিল্টার করে রেকর্ডিংগুলো দেখতে পারেন, তারিখ ও সময়সহ। প্লে বাটন ক্লিক করে শোনাও সম্ভব।

    এবার রেকর্ডিং ডিলিট বা বন্ধ করার উপায় জেনে নিন। চাইলে রেকর্ডিং একটি একটি করে কিংবা সব একসঙ্গে মুছে ফেলতে পারবেন। এমনকি অটো-ডিলিট: নির্দিষ্ট সময় পর পর স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডিং মুছে ফেলার সেটিং চালু রাখা যায়। ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি অপশন আনচেক করলে গুগল আর আপনার ভয়েস সেভ করবে না।

    আপনার গোপনীয়তা রক্ষার জন্য অপ্রয়োজনীয় অ্যাপের পারমিশন বন্ধ করুন। যেসব অ্যাপ মাইক্রোফোন ব্যবহার করে না, সেগুলোর অনুমতি বন্ধ করে রাখুন। ‘হেই গুগল’ বন্ধ রাখুন: যদি আপনি নিয়মিত ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার না করেন, তবে ফোনের সেটিংস থেকে এটি বন্ধ করুন।

    নিয়মিত নজর রাখুন, মাঝে মাঝে গুগল অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি লগ চেক করুন। এই সহজ পদক্ষেপগুলো অনুসরণ করলে আপনার ভয়েস ডাটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং ডিজিটাল প্রাইভেসি অনেকটা রক্ষা করা যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন