বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার
  • সাক্ষাৎকারে জেফ্রি এপস্টেইন: আমি শয়তান নই, মাত্র স্বল্পমাত্রার যৌন শিকারি

    সাক্ষাৎকারে জেফ্রি এপস্টেইন: আমি শয়তান নই, মাত্র স্বল্পমাত্রার যৌন শিকারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের একটি ভিডিও সাক্ষাৎকার সম্প্রতি ফাঁস হয়েছে, যেখানে তিনি নিজেকে ‘শয়তান’ বলে অভিহিত করা অস্বীকার করেছেন এবং নিজেকে “স্বল্পমাত্রার যৌন শিকারি” হিসেবে বর্ণনা করেছেন। সাক্ষাৎকারটি নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন।

    সাক্ষাৎকারে এপস্টেইন বলেন, “না, আমি শয়তান নই। আমার ঘরে একটি ভালো মানের আয়না আছে, যেখানে প্রায়ই নিজেকে দেখি।” এছাড়া তিনি দাবি করেছেন, “আমি যৌন শিকারি, তবে এটি স্বল্পতম মাত্রার। ক্লাস থ্রি যৌন অপরাধী নই।”

    জেফ্রি এপস্টেইন নিউইয়র্কের একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭০-এর দশকে তিনি নিউইয়র্কের ডাল্টন স্কুলে গণিত ও পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। শিক্ষক জীবনের কয়েক বছরের মধ্যেই ওয়াল স্ট্রিটের উচ্চপদস্থ ব্যবসায়ীর সঙ্গে পরিচয়ের সুবাদে নিজের বিনিয়োগ প্রতিষ্ঠান জে এপস্টেইন অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং দ্রুতই বিপুল অর্থ উপার্জন করেন।

    তিনি ভার্জিন আইল্যান্ড ও পাম বিচে নিজের ‘সাম্রাজ্য’ গড়ে তোলেন, যেখানে দেশ-বিদেশের প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা আমোদ-ফূর্তির জন্য যেতেন। ২০১৯ সালের ৬ জুলাই নিউইয়র্কে গ্রেপ্তার হন এবং পরের মাসে কারাবন্দি অবস্থায় মৃত্যু ঘটে, যা নিয়ে নানা বিতর্ক রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন