বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো, দায়িত্বে ফাতিমা এল মানসুরি ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আজ বিকালে সংবাদ সম্মেলন বাংলাদেশের পর্যটন খাতে ব্রিটিশ বিনিয়োগের আহ্বান মন্ত্রীর নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ?
  • ক্লোজ ফ্রেন্ডস নিয়ে বড় পরিবর্তন আনছে ইনস্টাগ্রাম

    ক্লোজ ফ্রেন্ডস নিয়ে বড় পরিবর্তন আনছে ইনস্টাগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইনস্টাগ্রাম এখন শুধু ছবি বা ভিডিও শেয়ার করার প্ল্যাটফর্ম নয়, বরং ব্যক্তিগত অভিব্যক্তি প্রকাশের অন্যতম মাধ্যম। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী রিলস, স্টোরি ও পোস্টের মাধ্যমে নিজেদের মুহূর্ত তুলে ধরছেন। এবার ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও নিয়ন্ত্রণযোগ্য করতে ইনস্টাগ্রামে নতুন একটি ফিচার আনতে যাচ্ছে মেটা।

    মূলত ইনস্টাগ্রামের এই ফিচারের মাধ্যমে কেউ চাইলে অন্য কারো ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে নিজেই সরে যেতে পারবেন। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে মেটা জানিয়েছে, ফিচারটি এখনো প্রাথমিক উন্নয়ন পর্যায়ে রয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়নি।

    এবার জানা যাক ‘ক্লোজ ফ্রেন্ডস’ কী?

    সর্বপ্রথম ইনস্টাগ্রামে ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারটি চালু হয় ২০১৮ সালে।

    এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা স্টোরি, রিলস বা নির্দিষ্ট পোস্ট বাছাই করা কিছু মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন। ব্যক্তিগত বা সীমিত পরিসরে কনটেন্ট ভাগাভাগির ক্ষেত্রে এটি বেশ জনপ্রিয় একটি ফিচার।

    তবে এত দিন ধরে কোনো ব্যবহারকারী যদি অন্যের ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকায় যুক্ত থাকতেন, সেখান থেকে নিজের ইচ্ছায় বেরিয়ে আসার কোনো সুযোগ ছিল না। তাহলে ইনস্টাগ্রামের এই ফিচারের কথা হঠাৎ কিভাবে সামনে এলো?

    অপ্রকাশিত ফিচার শনাক্ত করার জন্য পরিচিত রিভার্স ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজ্জি প্রথম এই সম্ভাব্য পরিবর্তনের তথ্য প্রকাশ করেন।

    অ্যাপের অভ্যন্তরীণ কোড বিশ্লেষণের মাধ্যমে তিনি নিয়মিত নতুন ফিচার সম্পর্কে ধারণা দিয়ে থাকেন।

    তার শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, কোনো ব্যবহারকারী যদি কারও ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে নিজে থেকে সরে যান, তাহলে তিনি আর ওই ব্যক্তির ক্লোজ ফ্রেন্ডসের জন্য নির্ধারিত স্টোরি বা কনটেন্ট দেখতে পারবেন না। ভবিষ্যতে এসব কনটেন্ট দেখতে চাইলে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে আবার নতুন করে তালিকায় যুক্ত করতে হবে।

    এদিকে ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারের পাশাপাশি ইনস্টাগ্রামে আরো কিছু নতুন সুবিধা নিয়ে কাজ করছে মেটা। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ—এই তিনটি প্ল্যাটফর্মের জন্যই নতুন সাবস্ক্রিপশনভিত্তিক ফিচার পরীক্ষার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

    এর মাধ্যমে ব্যবহারকারীরা কিছু অতিরিক্ত ও বিশেষ সুবিধা পেতে পারেন।
    তবে সাবস্ক্রিপশনের আওতায় ঠিক কোন কোন ফিচার থাকবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মেটা। যদিও আলেসান্দ্রো পালুজ্জির দেওয়া তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে, ইনস্টাগ্রামের প্রিমিয়াম সংস্করণে থাকতে পারে অসংখ্য অডিয়েন্স লিস্ট তৈরির সুযোগ, একে ফলো ব্যাক করেনি তা দেখার সুবিধা, এমনকি স্টোরি দেখা হলেও পোস্টদাতাকে তা জানানো হবে না—এমন নিয়ন্ত্রণ সুবিধা।

    মেটার ভাষ্য অনুযায়ী, প্ল্যাটফর্মগুলোর মূল অভিজ্ঞতা সবার জন্য বিনা মূল্যে রাখাই তাদের লক্ষ্য। তবে যারা বাড়তি নিয়ন্ত্রণ ও বিশেষ সুবিধা চান, তাদের জন্য সাবস্ক্রিপশনভিত্তিক মডেল চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। ব্যবহারকারীদের জন্য কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর হয়, তা যাচাই করতেই বিভিন্ন ধরনের প্যাকেজ পরীক্ষা করবে প্রতিষ্ঠানটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন