বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো, দায়িত্বে ফাতিমা এল মানসুরি ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আজ বিকালে সংবাদ সম্মেলন বাংলাদেশের পর্যটন খাতে ব্রিটিশ বিনিয়োগের আহ্বান মন্ত্রীর নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ?
  • হ্যাকিং রুখতে হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা ফিচার

    হ্যাকিং রুখতে হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা ফিচার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্টারনেটে হ্যাকারদের নতুন নতুন ফাঁদ প্রতিদিনই ব্যবহারকারীদের জন্য ঝুঁকি সৃষ্টি করছে। হোয়াটসঅ্যাপে লোভনীয় অফার বা ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের আড়ালে এসব ফাঁদ ব্যবহারকারীদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।

    নিত্যনতুন এসব ফাঁদে প্রতিদিনই বহু মানুষ বিপদে পড়ছেন। এবার হ্যাকারদের রুখতে এগিয়ে এলো হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য আনা হচ্ছে নতুন ফিচার।

    নতুন এই ফিচারের নাম ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’।

    আসলে এটি একটি ওয়ান ক্লিক অপশন। অর্থাৎ একবার এই বাটনে ক্লিক করলেই, তা চালু হয়ে যাবে। ফলে নিরাপত্তা সংক্রান্ত ফিচার যুক্ত হয়ে গিয়ে তা ব্যবহারকারীদের নিরাপত্তা বলয়কে আরো মজবুত করবে।

    অজানা, অচেনা ব্যবহারকারী থেকে কোনো মিডিয়া ফাইল অর্থাৎ ছবি, ভিডিও, অডিও অ্যাটাচমেন্ট এলে তা ব্লক হয়ে যাবে।
    পাশাপাশি অজানা কারো থেকে হোয়াটসঅ্যাপে ফোন এলে তা সঙ্গে সঙ্গে সাইলেন্ট হয়ে যাবে।

    কিভাবে কাজ করবে এই সেটিংস

    জানা গেছে, একবার হোয়াটসঅ্যাপে এই সেটিংস চালু হলে, টু-স্টেপ ভেরিফিকেশন স্বয়ংক্রিয়ভাবেই চালু হয়ে যাবে। এবং এর সঙ্গে সিকিউরিটি নোটিফিকেশনও চালু হবে। ফলে কোনো পরিচিতের এনক্রিপশন কোড পরিবর্তিত হলেই মেসেজ চলে যাবে ব্যবহারকারীর কাছে। এর ফলে লাস্ট সিন ও অনলাইন স্ট্যাটাস, প্রোফাইল ছবি, প্রোফাইল লিংক শুধু পরিচিতিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

    হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফিচার আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী চালু হয়ে যাবে। সাধারণত সাংবাদিক, জনপ্রতিনিধি এবং আরো যাদের ‘টার্গেট’ হওয়ার আশঙ্কা বেশি, তাদের জন্য এই ফিচার আরো বেশি উপকারী হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তবে এও জানানো হয়েছে, এটা একটা ঐচ্ছিক নিরাপত্তা বলয়। সম্প্রতি অভিযোগ উঠেছে, গ্রাহকের ব্যক্তিগত পরিসরে মেটার যেকোনো কর্মীই উঁকি দিতে পারেন। এই বিতর্কের মধ্যেই জানা গেল নতুন এই ফিচারের কথা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন