বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো, দায়িত্বে ফাতিমা এল মানসুরি ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আজ বিকালে সংবাদ সম্মেলন বাংলাদেশের পর্যটন খাতে ব্রিটিশ বিনিয়োগের আহ্বান মন্ত্রীর নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ?
  • ইলন মাস্কের পূর্বাভাস: ২০২৬ সালের মধ্যে AI মানুষের চেয়ে বুদ্ধিমান হবে

    ইলন মাস্কের পূর্বাভাস: ২০২৬ সালের মধ্যে AI মানুষের চেয়ে বুদ্ধিমান হবে
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কি খুব শিগগিরই মানুষের চিন্তাশক্তিকে অতিক্রম করতে পারে? এই সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে তিনি বলেছেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠার সম্ভাবনা রয়েছে।

    এটি শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, বরং অর্থনীতি, চাকরি ও মানবসভ্যতার ওপর গভীর প্রভাব ফেলার বিষয়। ইলন মাস্কের মতে, এআই-এর এমন দ্রুত উন্নতি আমাদেরকে মানবজাতির ভবিষ্যৎ, প্রযুক্তি নিয়ন্ত্রণ এবং নৈতিক সিদ্ধান্তের গুরুত্ব নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য করছে।

    বিশ্লেষকরা বলছেন, যদি এই অগ্রগতি সঠিকভাবে নিয়ন্ত্রিত না হয়, তবে এআই-এর ক্ষমতা মানুষের জীবনযাত্রা, অর্থনীতি এবং সামাজিক কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ২০২৬ সালের শেষ নাগাদ যেকোনো মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে উঠবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে মানবজাতির সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে।

    সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মাস্ক বলেন, এআই-এর উন্নতি এত দ্রুত হচ্ছে যে এই বছর শেষে এমন একটি এআই দেখা যেতে পারে যা যেকোনো মানুষের চেয়েও বুদ্ধিমত্তায় এগিয়ে থাকবে।।

    এআই ও রোবটিকস খাতে অভূতপূর্ব অর্থনৈতিক বিস্তার ঘটতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শেষ নাগাদ সাধারণ মানুষের জন্য হিউম্যানয়েড রোবট বিক্রি শুরু করার কথাও জানিয়েছেন ইলন মাস্ক।

    মাস্কের ভাষায়, বয়স্ক বাবা–মায়ের দেখাশোনা ও সন্তানদের খেয়াল রাখার জন্য পৃথিবীর প্রায় সবাই একটি রোবট চাইবে। তিনি উপস্থিত দর্শকদের উদ্দ্যেশ্যে বলেন, ‘রোবটটি যদি একেবারেই নিরাপদ হয়, তাহলে কে না চাইবে—যে আপনার বাচ্চাদের দেখভাল করবে, পোষা প্রাণীর যত্ন নেবে স্বয়ংক্রিয় রোবট?’

    তিনি বলেন, ‘আমরা এত বেশি রোবট ও এআই তৈরি করবো যা মানুষের চাহিদা পূরণে সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। আমার অনুমান এক সময় মানুষের চেয়েও বেশি রোবট থাকবে।’ 

    দাভোসে মাস্কের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। কারণ তিনি দীর্ঘদিন ধরেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে প্রকাশ্যে সমালোচনা করে আসছেন। তিনি এই বার্ষিক সম্মেলনকে ‘এলিটদের ক্লাব’, ‘জবাবদিহিহীন’ এবং ‘সাধারণ মানুষের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন’ বলে আখ্যা দিয়ে আসছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন