বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো, দায়িত্বে ফাতিমা এল মানসুরি ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আজ বিকালে সংবাদ সম্মেলন বাংলাদেশের পর্যটন খাতে ব্রিটিশ বিনিয়োগের আহ্বান মন্ত্রীর নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ?
  • তিন মাসে ২ কোটি ৭ লাখের বেশি ভিডিও সরাল টিকটক

    তিন মাসে ২ কোটি ৭ লাখের বেশি ভিডিও সরাল টিকটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক জানিয়েছে, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর) সময়ে বাংলাদেশে ২ কোটি ৭ লাখ ৯৩ হাজার ৫৫১টি ভিডিও নীতিমালা লঙ্ঘনের কারণে অপসারণ করা হয়েছে।

    সোমবার (১৯ জানুয়ারি) ঢাকায় প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অপসারিত ভিডিওগুলোর ৯৯.৮ শতাংশ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৯৭.৩ শতাংশ ভিডিও আপলোডের ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়েছে।

    টিকটক জানায়, ব্যবহারকারীদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে তারা স্বয়ংক্রিয় প্রযুক্তি ও মানব মডারেটরদের সমন্বয়ে কনটেন্ট মনিটরিং করছে।

    বিশ্বব্যাপী একই সময়ে মোট ২০ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ভিডিও সরানো হয়েছে। এর মধ্যে ৩০ শতাংশ সংবেদনশীল কনটেন্ট, ৩২.৯ শতাংশ ভুল তথ্য এবং ৩৪.৪ শতাংশ এআই-জেনারেটেড ভিডিও হিসেবে শনাক্ত করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ৮৯ লাখ ৫০ হাজার ভিডিও পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

    প্ল্যাটফর্মের নিরাপত্তা বজায় রাখতে ১১ কোটি ৮৬ লাখ ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী ২ কোটি ২২ লাখ অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করা হয়েছে।

    টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টার পোর্টালে এই প্রতিবেদনসহ কনটেন্ট নীতিমালা সম্পর্কে বিস্তারিত তথ্য বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পাওয়া যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন