বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো, দায়িত্বে ফাতিমা এল মানসুরি ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আজ বিকালে সংবাদ সম্মেলন বাংলাদেশের পর্যটন খাতে ব্রিটিশ বিনিয়োগের আহ্বান মন্ত্রীর নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ?
  • হোয়াটসঅ্যাপে শিশুদের সুরক্ষায় চালু হচ্ছে নতুন পেরেন্টাল কন্ট্রোল ফিচার

    হোয়াটসঅ্যাপে শিশুদের সুরক্ষায় চালু হচ্ছে নতুন পেরেন্টাল কন্ট্রোল ফিচার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইনস্ট্যান্ট মেসেজিং জগতে ব্যবহারকারীদের নতুন ফিচার দিয়ে চমকে দিতে বরাবরই দক্ষ হোয়াটসঅ্যাপ এবার শিশুদের অনলাইন নিরাপত্তা আরও জোরদার করতে একটি নতুন পেরেন্টাল কন্ট্রোল ফিচার পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে। মূল লক্ষ্য হল শিশু ব্যবহারকারীদের সন্দেহজনক ব্যক্তি বা স্ক্যামারের হাত থেকে সুরক্ষা দেওয়া এবং অভিভাবকদের সন্তানদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপর আরও কার্যকর নিয়ন্ত্রণ প্রদান করা।

    সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ফিচারটি এখনও অভ্যন্তরীণ পর্যায়ে তৈরি হচ্ছে। জনপ্রিয় টিপস্টার ওয়েবিটাইনফো জানিয়েছে, ধাপে ধাপে হোয়াটসঅ্যাপের বিটা ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু করা হতে পারে। সোশ্যাল মিডিয়ায় শিশুদের কার্যকলাপ নজরে রাখা অনেক সময় অভিভাবকদের জন্য কঠিন হয়ে পড়ে; সেই সমস্যা দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    নতুন আপডেটটি মূলত ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। এতে অভিভাবকরা একটি সেকেন্ডারি অ্যাকাউন্টের মাধ্যমে সন্তানের হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভিটি পর্যবেক্ষণ করতে পারবেন। টিপস্টারের শেয়ার করা একটি ক্লিপে দেখা গেছে, কোন কার্যকলাপ ট্র্যাক করা যাবে এবং অভিভাবকের হাতে কী ধরনের নিয়ন্ত্রণ থাকবে, তা বিস্তারিতভাবে দেখানো হয়েছে।

    তবে গুরুত্বপূর্ণ বিষয়, এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা সন্তানের চ্যাটের বিষয়বস্তু সরাসরি পড়তে পারবেন না। পরিবর্তে তারা দেখতে পারবেন কে কার সঙ্গে যোগাযোগ করছে, অ্যাকাউন্টে কোন কার্যকলাপ হচ্ছে এবং গোপনীয়তা সেটিংসের উপর নজর রাখতে পারবেন। প্রয়োজন অনুযায়ী প্রাইভেসি সেটিংস পরিবর্তনের সুযোগও থাকবে, যাতে শিশুদের অচেনা লিঙ্কে ক্লিক করা বা অপরিচিত ব্যক্তির সঙ্গে চ্যাট করার ঝুঁকি কমানো যায়।

    শিশুদের সুরক্ষা আরও নিশ্চিত করতে কিছু কড়াকড়ি নিয়মও যুক্ত করা হয়েছে। যেমন, শুধুমাত্র কন্ট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিরাই মেসেজ বা কল করতে পারবে এবং শিশুদের যোগাযোগও সীমিত থাকবে। অভিভাবকরা সন্তানের প্রোফাইল ছবি, ‘লাস্ট সিন’ এবং ‘অ্যাবাউট’ তথ্য কে দেখতে পারবে, তাও নিয়ন্ত্রণ করতে পারবেন।

    প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন চ্যাটের গোপনীয়তা অক্ষুণ্ণ রাখে। নতুন পেরেন্টাল কন্ট্রোল ফিচার সেই নিরাপত্তা বজায় রেখে শিশুদের ডিজিটাল নিরাপত্তা আরও এক ধাপ এগিয়ে নেবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন