শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj

ঢাকার হত্যাকাণ্ডে প্রতিকার দাবি: মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট

ঢাকার হত্যাকাণ্ডে প্রতিকার দাবি: মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুকে আবেগঘন পোস্টে দেশের বিভিন্ন হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম হত্যার ঘটনায় প্রতিকার প্রয়োজন বলে তিনি উল্লেখ করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ পোস্ট দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, আজ ঢাকা এয়ারপোর্টে নামলাম। সঙ্গে আমার স্ত্রী! একটি তরুণ তার স্ত্রীকে নিয়ে এগিয়ে এলো আমার দিকে। ‘স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি!’

বিএনপি মহাসচিব আরও লেখেন, একটি ছেলে, একদম তরুণ, যে ছিল গণতন্ত্রের পক্ষে, নির্বাচন নিয়ে কী উচ্ছ্বাস, প্রচারণা চালাচ্ছিল, তাকে এভাবে হত্যা করা হলো! এর বিচার হতেই হবে, মুবাসসির, সাম্য- প্রতিটি হত্যার বিচার হতে হবে এ মাটিতে। ইনশাআল্লাহ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন